crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শুক্রবার চালু হচ্ছে মেট্রোরেলের নতুন দুই স্টেশন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২৯, ২০২৩ ১০:৪১ অপরাহ্ণ

ঢাকা: চলতি মাসের শেষ দিন অর্থাৎ ৩১ মার্চে (শনিবার) চালু হচ্ছে মেট্রোরেলের নতুন দুই স্টেশন। মেট্রোরেলের অষ্টম ও নবম স্টেশন হিসেবে যথাক্রমে উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন চালু হচ্ছে।

 

বুধবার (২৯ মার্চ) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশের নয়টি স্টেশনের সবগুলোই চালু হচ্ছে।

ডিএমটিসিএল সূত্রে জানা যায়, নতুন দুই স্টেশন চালু করতে দুটি আলাদা টিম গঠন করা হয়েছে। যারা স্টেশন পরিচালনায় সমন্বয় করবে।

ঢাকার উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটার দৈর্ঘ্যের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ নামে পরিচিত। ২০১২ সালে এই প্রকল্প হাতে নেয় সরকার।

২৮ ডিসেম্বর এই পথের প্রথমাংশ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হলেও আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অর্থাৎ দ্বিতীয় অংশ ২০২৩ সালের শেষ দিকে চালুর পরিকল্পনা রয়েছে।

আর মতিঝিল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত বর্ধিতাংশ চালু হতে পারে ২০২৫ সালে।

এমআরটি লাইন-৬ প্রকল্পের মূল ব্যয় ছিল ২১ হাজার ৯৮৫ কোটি টাকা। পরে মতিঝিল থেকে কমলাপুর বাড়তি অংশ যোগ হওয়ায় ব্যয় বাড়ে ১১ হাজার ৪৯৬ কোটি ৯২ লাখ টাকা। তখন সর্বমোট ব্যয় দাঁড়ায় ৩৩ হাজার ৪৭২ কোটি টাকায়।

এর মধ্যে উন্নয়ন সহযোগী জাইকার অর্থায়ন ১৯ হাজার ৭১৯ কোটি টাকা। আর সরকারি অর্থায়ন ১৩ হাজার ৭৫৩ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ২৯ মার্চ, ২০২৩

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চারঘাটে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত, চালক আটক

কালীগঞ্জ থানা পুলিশের সফল অভিযানে মাদক সম্রাজ্ঞী চায়না সহ ৩ মাদক ব্যবসায়ী আটক

চকরিয়ায় ৩১টি বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন মেয়র

কেএমপির হরিণটানা থানা পুলিশের অভিযানে অ*স্ত্র ও মালামালসহ ৪ ছি*নতাইকারী গ্রেফতার

সুন্দরগঞ্জে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ

সরিষাবাড়ীতে সাবেক এম.পি আব্দুল মালেকের মৃত্যুবার্ষিকী পালিত

প্রয়াত নাসিমকে নিয়ে কটূক্তি করায় বেরোবির বাংলা বিভাগের শিক্ষিকা গ্রেফতার

আজ রাতেই শ্রম মন্ত্রণালয় থেকে সীতাকুণ্ডের দু’র্ঘটনায় আ’হত শ্রমিকদের চিকিৎসা সহায়তা দেয়া হবে

আজ রাতেই শ্রম মন্ত্রণালয় থেকে সীতাকুণ্ডের দু’র্ঘটনায় আ’হত শ্রমিকদের চিকিৎসা সহায়তা দেয়া হবে

গেজেট করে আইনজীবী সনদ প্রদানের দাবিতে রংপুরে অবস্থান কর্মসূচি পালন

পঞ্চগড় সীমান্ত থেকে পুশইন করা নারী ও শিশুসহ আটক ১১