crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৯:১৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শিক্ষা সফরে পদ্মা নদীতে গোসলে নেমে যশোর ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র নিহত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১০, ২০২০ ৪:০৭ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
কুষ্টিয়ার শিলাইদহে শিক্ষা সফরে গিয়ে পদ্মা নদীতে গোসলে নেমে আবির হাসান (১৮) নামে যশোর ক্যান্টনমেন্ট কলেজের এক ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (৯ মার্চ) দুপুরে শিলাইদহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কুঠিবাড়ী সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন। পরে রাত ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। কুমারখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার অমিয় কুমার বিশ্বাস ও ক্যান্টনমেন্ট কলেজের ইতিহাসের শিক্ষক জিয়াউর রহমান তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। আবির হাসান ঝিনাইদহ জেলার কোর্টচাঁদপুর উপজেলার সাবদালপুর গ্রামের আহসান হাবিবের ছেলে। তিনি যশোর ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির মানবিক ‘ক’ শাখার ছাত্র ছিলেন। জিয়াউর রহমান বলেন, সোমবার কলেজ থেকে ১৩১ জন শিক্ষার্থী ও ৯ জন শিক্ষক শিক্ষা সফরে শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ীতে যান। দুপুরে পদ্মার চরে কয়েকজন শিক্ষার্থী ফুটবল খেলা শেষে নদীতে গোসল করতে নামেন। এ সময় তাদের মধ্যে আবির হাসান নদীতে ডুবে যান। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জাল টেনে এবং ডুব দিয়ে খোঁজাখুঁজি করেন স্থানীয়রা। কিন্তু তার সন্ধান পাওয়া যায়নি। পরে খুলনা থেকে ডুবুরি দলের সদস্যরা এলে রাত ৯টার দিকে আবিরের মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে আবিরের জানাজা অনুষ্ঠিত হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জগন্নাথপুরে এবার হচ্ছে মুজিব কেল্লা

রংপুরের হারাগাছে ত্রাণের দাবিতে বিক্ষোভ মিছিল

মানিকগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ ডাকাত আটক

কাল বাংলাদেশ কংগ্রেসের “আবরার হত্যা ও সমসায়িক রাজনীতি বিষয়ক মুক্ত আলোচনা”

ঝিনাইদহে ঈদুল আজহায় কোন ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না : এসপি হাসানুজ্জামান

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ১৫ ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ

নাসিরনগরে ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেগমগঞ্জে স্বামীকে হ’ত্যার দায়ে প্রেমিকসহ স্ত্রী গ্রেফতার

ডোমারে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

ঘোড়াঘাটে ভ্যান চালক মেহেদুল হ’ত্যার দেড় মাস পর গ্রেফতার- ২