crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

লালমাইয়ে ইমামকে পানিতে চু’বানোর হু’মকি দেওয়া ইউএনও রাঙামাটিতে বদলি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৩, ২০২৩ ৯:১৩ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
কুমিল্লার লালমাইয়ে ইমামকে পুকুরের পানিতে চু’বানোর হু’মকিদাতা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফোরকান এলাহী অনুপমকে রাঙামাটির বরকলে বদলি করা হয়েছে।

রোববার রাতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ শামীম আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

এদিকে ফেনীর ছাগলনাইয়ার ইউএনও মৌমিতা দাশকে লালমাই উপজেলায় যোগদান করতে বলা হয়েছে।

এর আগে গত ১৩ অক্টোবর (শুক্রবার) জুমার নামাজ শুরুর আগে ইউএনও’কে লাইন সোজা করে দাঁড়াতে বলায় লালমাইয়ের ভাটরা কাছারী কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে চা’করিচ্যুত করার অভিযোগ ওঠে ইউএনও’র বিরুদ্ধে।

এছাড়া এ ঘটনায় ইউএনও ক্ষুব্ধ হয়ে একাধিকবার সেই ইমামকে মসজিদের পুকুরের পানিতে চু’বানোর হু’মকি দেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

এরপর গত ১৫ অক্টোবর কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে তার কার্যালয়ে যান ইউএনওর তো’পের মুখে পড়া সেই ইমাম। ইমামসহ সংশ্লিষ্টদের থেকে ঘটনার বিবরণ শুনে জেলা প্রশাসক ইউএনও’কে ইমামের কাছে দুঃখ প্রকাশ করতে বলেন।

এ সময় ইউএনও ‘সরি’ বলে ওই ইমামের সঙ্গে কোলাকুলি করেন। পরে জেলা প্রশাসকের নির্দেশে ইউএনও নিজের গাড়িতে করে ইমামকে ওই মসজিদে নিয়ে যান ও ইমামের পেছনে মাগরিবের নামাজও আদায় করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত বৃদ্ধার ঘর নির্মাণ করে দিল ঝিনাইদহ র‌্যাব-৬

নাগরপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে জেলা সমাজ সেবা অফিসের কম্বল বিতরণ

নাসিরনগরে জাতীয় ভিটামিন“এ”প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

প্রশাসনে শুদ্ধি অভিযান শুরু

চকরিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভাড়াটিয়া মাস্তান নিয়ে জমি দখল নিতে হামলা

পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু  

ডোমার মিরজাগঞ্জে তোছাদ্দেক হোসেন মাস্টারের জানাজা সম্পন্ন

সরকারি প্রাথমিকের সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ বাতিলের রায় স্থগিত

জামালপুরে সাংবাদিকের দু’পা ভেঙ্গে দেওয়ার মূলহোতা সন্ত্রাসী কসাই রুনুখানসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

দাউদকান্দিতে ১০৩ প্রাথমিক বিদ্যালয়ে প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরণ