crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে খুলনা মেট্রোপলিটন পুলিশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১, ২০২১ ১০:৫৫ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক>>  লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে খুলনা মেট্রোপলিটন পুলিশ। আজ বৃহস্পতিবার,মোঃ শাহ্ জাহান শেখ, পিপিএম,বিপি-৬৩৮৬০৮৬৬২০,অতিঃ উপ-পুলিশ কমিশনার,মিডিয়া এন্ড কমিউনিটি পুলিশিং,খুলনা মেট্রোপলিটন পুলিশ,
খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,মহামারি করোনা ভাইরাস এর দ্বিতীয় ধাপ মোকাবেলায় খুলনাসহ সারাদেশে চলছে কঠোর লকডাউন। খুলনা মেট্টোপলিটন পুলিশ সরকার নির্দেশিত এই কঠোর লকডাউন বাস্তবায়ন করার জন্য মাঠ পর্যায়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। খুলনা মহানগরীর প্রবেশদ্বারসহ বিভিন্ন স্থানে সর্বমোট ৩৮ টি চেকপোস্ট বসিয়ে কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে এবং এই কার্যক্রম চলমান রয়েছে। কেএমপি’র ০৮ (আট) টি থানা এলাকায় অদ্য ০১ জুলাই ২০২১ খ্রি: তারিখ চলমান লকডাউন কার্যক্রমে ০৭ টি। মোটরসাইকেলে মামলা করা হয়েছে এবং ০১ টি ইজিবাইক আটক করা হয়েছে।

উল্লেখ্য, খুলনা মহানগরীতে মাস্ক পরিধান না করা, স্বাস্থ্যবিধি মেনে না চলা এবং অপ্রয়োজনে বাহিরে বের হয়ে ঘোরাঘুরি করার অপরাধে কেএমপি’র বিভিন্ন থানার সহযোগিতায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আইন অমান্যকারী ১০ জনকে ৩,৪০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও, কেএমপি’র ০৮ (আট) টি থানা এলাকায় গত ২২ জুন ২০২১ খ্রি: থেকে লকডাউন কার্যকর করতে ২৯ টি মোবাইল টিম, হোন্ডা মোবাইল টিম ১৮ টি, পিকেট ডিউটি ০৪ টি এবং থানা, ফাঁড়ি ও ট্রাফিক পুলিশের সদস্যগণ ২৪ ঘন্টা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ হতে খুলনা মহানগরী এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যদের, মানবিকতা, ধৈর্য্য ও সহিষ্ণুতা বজায় রেখে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নীলফামারীতে ধান মাড়াই করা গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু,আটক ২

নীলফামারীতে ধান মাড়াই করা গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু,আটক ২

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে মা’দকসহ ১ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে মা’দকসহ ১ ব্যবসায়ী গ্রে’ফতার

পঞ্চগড়ে চার বছর ধরে বন্ধ থাকা চিনিকল চালুর দাবিতে মানববন্ধন

হোমনায় ধর্ষণের অভিযোগে বাঞ্ছারামপুর যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, মেলে অনিয়ম ও দুর্নীতির তথ্য

পঞ্চগড়ে সীমান্ত এলাকায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে (৫৬ বিজিবির) সতর্ক প্রহরা

শোকসংবাদ

ডুলাহাজারায় চাঁদাবাজদের আইনের আওতায় আনতে মানববন্ধন

পঞ্চগড়ে ট্রাকের চাকায় স্পৃষ্ট হয়ে পাথর ব্যবসায়ী নিহত

আইন-শৃঙ্খলা রক্ষায় যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

আইন-শৃঙ্খলা রক্ষায় যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত পুলিশ : আইজিপি