crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রাষ্ট্রপতির অপসারণ নিয়ে কী সিদ্ধান্ত হলো উপদেষ্টা পরিষদে?

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৪, ২০২৪ ৯:১৭ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ নিয়ে কয়েকদিন ধরেই চলছে আলোচনা। এবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি তুলে ধরা হয় যা নিয়ে আলোচনাও হয়েছে। রাষ্ট্রপতির থাকা না–থাকার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে। দলগুলোর সঙ্গে আলোচনা করে সমঝোতার ভিত্তিতেই বিষয়টাতে সিদ্ধান্ত নেবে সরকার।’

বুধবার বিএনপির শীর্ষপর্যায়ের তিন নেতা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে দেখা করে তাদের অবস্থান জানিয়েছেন। দলটি এ মুহূর্তে রাষ্ট্রপতির পদত্যাগ চায় না। বিএনপি মনে করে, রাষ্ট্রপতি পদে শূন্যতা হলে সাংবিধানিক ও রাজনৈতিক সংকট তৈরি হবে।

প্রসঙ্গত, রাষ্ট্রপতিকে অপসারণের দাবি তুলে গত মঙ্গলবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে বৈষম্য-বিরোধী ছাত্ররা। ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠনের ব্যানারে মঙ্গলবার রাতে বঙ্গভবনের সামনেও বিক্ষোভ করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চকরিয়ায় পুত্রের হাতে পিতা ‘খুন’

জামালপুরের মেলান্দহে দেড় টন চোরাই চাল উদ্ধার

বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ

ঈশ্বরগঞ্জে অসহায় মানুষের জন্য বিনা পঁয়সায় বাজার সওদার ব্যবস্থা করল ‘মুক্তির বন্ধন ফাউন্ডেশন’

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. গৌরিপুর অফিস ম্যানেজারের বিরুদ্ধে ব্যাপক ‘স্বেচ্ছাচারিতা’ ও ‘অসদাচরণের’ অভিযোগ

ধর্মপাশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

ধর্মপাশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে নিয়মিত ক্লাস

ডোমারে এসএসসি ৯০ ব্যাচের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নরসিংদীতে কাবিখা প্রকল্পের টাকা আ*ত্মসাতে অভিযোগে পিআইও অফিসের দুই কর্মচারী গ্রেফতার