crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রাজধানীর মোহাম্মদপুর থেকে গুঁড়া মশলার প্যাকেটে হেরোইনসহ এক নারী ও ডেমরা থেকে পিস্তলসহ এক যুবক গ্রেপ্তার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২৪, ২০২১ ৭:২৭ অপরাহ্ণ

 

মোঃ পারভেজ আলম, জেলা প্রতিনিধি, ঢাকা: রাজধানীতে হেরোইনসহ এক নারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। এ সময় তার কাছ থেকে ২২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতার ওই নারীর নাম মোছাম্মৎ পারভীন। গতকাল সোমবার সন্ধ্যায় মোহাম্মদপুর থানা এলাকায় তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই নারীর কাছ থেকে শাহী গুঁড়া মরিচ ও শাহী গুঁড়া হলুদের মোড়ক বা প্যাকেটে বিশেষভাবে প্যাকিং করা ২২০ গ্রাম বাদামি রঙের হেরোইন উদ্ধার করা হয়।

এ ছাড়াও ডেমরা এলাকা থেকে পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. আরিফ (২০) । তার বাড়ি ঢাকা বিভাগের শরীয়তপুর জেলায়। র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীমা রানী দাস বলেন, যাত্রাবাড়ী ও গেণ্ডারিয়া এলাকায় মাদকের কারবার ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত আরিফ। তার বিরুদ্ধে এই দুই থানায় মাদক, ডাকাতির প্রস্তুতি, চুরিসহ কমপক্ষে ৮টি মামলা রয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

করোনা ভাইরাস থেকে মুক্তির দোয়া

নাগরপুর বেটুয়াজানী উচ্চ বিদ্যালয়ের রজত জয়ন্তী অনুষ্ঠিত

করোনা ভাইরাস থেকে বাঁচতে তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি’র তিন পরামর্শ

দিঘলিয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ার আয়োজন

হোমনায় নবনিযুক্ত শিক্ষক-কর্মচারীদের পরিচিতি সভা, ইফতার ও দোয়া মাহফিল

হোমনায় নবনিযুক্ত শিক্ষক-কর্মচারীদের পরিচিতি সভা, ইফতার ও দোয়া মাহফিল

নির্বাচন পর্যবেক্ষণে আসবে ইইউর চার সদস্যের কারিগরি দল

অতিরিক্ত সচিবের নেতৃত্বে ঝিনাইদহ গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে তদন্ত শুরু

গৌরীপুরে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও ধানবীজ  বিতরণের উদ্বোধন করলেন এমপি নিলুফার আনজুম পপি

হোমনায় আস্থা সোশ্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে দারিদ্র বিমোচন, শিক্ষা সামগ্রী বিতরণ ও কৃতী সম্মাননা প্রদান