crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরের পীরগঞ্জে র‍্যাব-১৩ কর্তৃক শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১২, ২০২০ ৩:১৯ অপরাহ্ণ

মো.সাইফুল্লাহ খাঁন,জেলাপ্রতিনিধি,রংপুর:
রংপুরের পীরগঞ্জ উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী মো.আলমগীর হোসেন ওরফে বারী মন্ডলকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাব-১৩ এর বিশেষ আভিযানিক দল। এসময় তার কাছ থেকে ১৭শ’৬০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আজ ১২ জানুয়ারি রোববার সকালে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান রংপুর র‌্যাব-১৩ এর মিডিয়া অফিসার মেজর গালিব মুহম্মদ নাতিকুর রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার পীরগঞ্জের মিঠিপুর ইউনিয়নের মাদারগঞ্জ বাজারস্থ মেডিকেল মোড় এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে ১ হাজার ৭ শ’ ৬০পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন ওরফে বারী মন্ডলকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার বারী মন্ডল স্থানীয় একবারপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত আলহাজ্ব আবু তৈয়ব মন্ডলের ছেলে। সে দীর্ঘদিন যাবত এলাকায় মাদক বিক্রয় সিন্ডিকেটের নেতৃত্ব প্রদান এবং রংপুরের বিভিন্ন জেলায় ইয়াবাসহ মাদকদ্রব্য বিক্রির সাথে জড়িত ছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে  র‍্যাবের কাছে স্বীকার করেছে।
র‌্যাব-১৩ এর মিডিয়া অফিসার মেজর গালিব মুহম্মদ নাতিকুর রহমান জানান, শীর্ষ এই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি তার সহযোগী অন্যান্যদের ব্যাপারে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে অটিজম বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

নাসিরনগরে অটিজম বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

করোনায় মহামারি; ঝিনাইদহ ভেটেরিনারি কলেজের পিসিআর ল্যাবটি ৪ বছর ধরে অকেজো

এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি অব্যাহত

এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি অব্যাহত

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১ ব্যবসায়ী গ্রে’ফতার

স্বাস্থ্যবিধি না মেনে জমজমাট পঞ্চগড় ঈদ বাজার

জিনিয়া শাহরিন জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন) পেয়েছে

শৈলকুপায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

হোমনায় মরহুম বাচ্চু চেয়ারম্যান মানব কল্যাণ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

দাউদকান্দি সার্কেল এএসপি মো. জুয়েল রানা’র উদ্যোগে অক্সিজেন ব্যাংকের যাত্রা শুরু

চৌদ্দগ্রামে মাদক তৈরীর কারখানার সন্ধান, মাদক ব্যবসায়ী আটক