crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরের গঙ্গাচড়ায় বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১৫, ২০২১ ১০:০৬ অপরাহ্ণ

 

মো. সাইফুল্লাহ খাঁন,জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নতুন বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তৌহিদুল ইসলাম বাহাদুর (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার কোলকোন্দ ইউনিয়নের কামারপাড়া চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত তৌহিদুল একই উপজেলার মর্ণেয়া ইউনিয়নের খলিফাবাজার এলাকার টেক্কা মিয়ার ছেলে। তিনি বিদ্যুতের লাইনম্যান হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করতেন। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে গঙ্গাচড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহায়তায় বেলা একটার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, লাইনম্যান তৌহিদুল কোমরে বেল্ট পরা অবস্থায় বৈদ্যুতিক খুঁটিতে উঠে সংযোগের কাজ করছিলেন। আকস্মিকভাবে তারের ওপর জড়িয়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, কাজের সময়ে বিদ্যুৎ অফিস থেকে লাইন বন্ধ করা ছিল না।

এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর (গঙ্গাচড়া) এ জি এম প্রমদ কুমার দে জানান, ওই এলাকায় বিদ্যুতের নতুন সংযোগ স্থাপনের কাজ পায় মেসার্স নাহার কন্সট্রাকসন নামের এক ঠিকাদারী প্রতিষ্ঠান। ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের লাইনম্যান তৌহিদুল আজ সকালে বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ করছিলেন। এ সময় ওই দুর্ঘটনা ঘটে। পল্লী বিদ্যুতের সুপারভাইজার ফজলু মিয়ার দায়িত্ব অবহেলার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলেও তিনি অভিযোগ করেন। তবে ফজলু মিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার জানান, ঘটনাস্থল থেকে তৌহিদুলের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ না আসায় ইউডি মামলা দায়ের করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

প্রধানমন্ত্রীর মানবিকতায় আপ্লুত জামালপুরের শিশু শম্পা 

মধুখালীতে ইউএনও’র ওপর হা’মলা, গাড়ি ভা’ঙচুর

ফরিদগঞ্জে কুকুরের কামড়ে ৪০ জন আহত

পরিত্যক্ত কক্ষ থেকে আধুনিক লাইব্রেরি, পুঠিয়া বালিকা বিদ্যালয়ে জ্ঞানের নতুন ঠিকানা

ইত্যাদি দেখে ফেরা হলোনা দাইমুলের

করোনা ভাইরাসসহ সকল প্রকার রোগ থেকে মুক্তির আমল

পঞ্চগড়ের আটোয়ারীতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

বাজেট শুধু বাৎসরিক দলিল নয়, আশা আকাঙ্ক্ষার প্রতীক: এলজিআরডি মন্ত্রী

বাজেট শুধু বাৎসরিক দলিল নয়, আশা আকাঙ্ক্ষার প্রতীক: এলজিআরডি মন্ত্রী

নাগরপুরে সরিষা প্রদর্শনীর মাঠ দিবস পালিত

নির্বাচন কমিশনের ভূমিকা স্বাধীন ও নিরপেক্ষ ছিল এবং সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে : ইইউ