crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরের কাউনিয়ায় বউ-শাশুড়ি মেলা অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ৬, ২০২০ ৩:২৬ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর: শাশুড়ি ও পুত্রবধূর মধ্যকার সেতুবন্ধন তৈরির লক্ষে রংপুরের কাউনিয়া উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বউ-শাশুড়ি মেলা। আজ ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ল্যাম্প বর্ন অন টাইম প্রকল্পের সহযোগিতায় উপজেলার ১নং সারাই ইউনিয়নের আলহাজ্ব আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ে এ মেলা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির আয়োজনে সকাল থেকে মেলাস্থলে কয়েক হাজার নারী-পুরুষ ও স্কুল-কলেজের কিশোর-কিশোরীরা জড়ো হয়। এসময় (বউ-শাশুড়ি) মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর পরিবার পরিকল্পনার ডি.ডি সাইদুর ইসলাম। বিশেষ অতিথি কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার উলফৎ আরা বেগম, কাউনিয়া পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিহাব উদ্দিন শেখ, ল্যাম্ব বর্ন অন টাইম প্রজেক্টের টিসি লিটন দাস। এছাড়াও উপস্থিত ছিলেন ১নং সারাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও প্যানেল চেয়ারম্যান বুলবুল ইসলাম, এনজিও কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মেলায় উপজেলার বিভিন্ন দপ্তরের ৫টি স্টল অংশগ্রহণ করেন। পরে ২৭ জন বিজয়ী বউ-শ্বাশুড়ী ও স্বামীদের পুরস্কার প্রদান করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ফ্রান্সে হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে হোমনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা রোধে ২ শতাধিক চালক ও হেলপারকে প্রশিক্ষণ

খুলনা মহানগরীর আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে পুলিশের বিশেষ অভিযান ও জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

ফসলি জমির টপসয়েল লুট, রাতভর অভিযানে ২ এস্কেভেটর অকেজো

হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ

ড. মহবুব ছাড়া অন্য কারো স্বাক্ষরে মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতন হবে না

ভুঞাপুর থানার এসি-টেলিভিশন খুলে নিয়ে যাওয়ার ঘটনায় ওসিসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক কারবারি গ্রে’ফতার

জুলাই সনদে একাত্তরকে মুছে ফেলার কিংবা ‘বিসমিল্লাহ’ বাদ দেয়ার অপপ্রচার ভিত্তিহীন: আলী রীয়াজ

১১ জেলায় নতুন ডিসি