crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে সড়ক বিভাজকের স্টিলের বেষ্টনীতে বিদ্যুতায়িত হয়ে তরুণের মৃত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২, ২০২৫ ৮:১৪ অপরাহ্ণ

 

রংপুর ব্যুরো :
রংপুর নগরে সড়ক বিভাজক স্টিলের বেষ্টনীতে বিদ্যুতায়িত হয়ে এক তরুণ মারা গেছেন। গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে রংপুর সিটি করপোরেশনের সামনে এ ঘটনা ঘটে। মৃত বিনোদ চন্দ্র দেবনাথ নগরের সিলমন জুগিপাড়ার পুলিন চন্দ্র দেবনাথের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে সিটি বাজার থেকে খাবার খেয়ে রাস্তা পার হওয়ার সময় সড়ক বিভাজকের স্টিলে হাত দেন বিনোদ। সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রংপুর মহানগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিদ্যুতায়িত হয়ে তরুণের মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, ‘লাশ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

বিনোদের প্রতিবেশী অগিন চন্দ্র দেবনাথ বলেন, ‘বিনোদ কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন।’

তবে ওই তরুণের কীভাবে মৃত্যু হলো, তা এখনো নিশ্চিত নয় রংপুর সিটি করপোরেশন। প্রতিষ্ঠানটির সহকারী প্রকৌশলী রেজাউল ইসলাম বলেন, ‘তারা ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করেছেন। ফায়ার সার্ভিস এ বিষয়ে জানে না বলে জানিয়েছে। হাসপাতাল ও পুলিশের সঙ্গে তারা যোগাযোগ করার চেষ্টা করছেন।

অবশ্য সকালে ঘটনাস্থলে গিয়ে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) লোকজনকে বিদ্যুৎ–সংযোগের ত্রুটি–বিচ্যুতি খুঁজতে দেখা গেল। সেখানে কথা হয় নেসকোর উপবিভাগীয় প্রকৌশলী সুমন আলীর সঙ্গে। তিনি বলেন, ‘তারা এখনো সংযোগের ত্রুটি খুঁজে পাননি। তবে সড়ক বিভাজকের মাঝে বৈদ্যুতিক খুঁটিগুলো ও পথচারী–সেতুতে অসংখ্য ব্যানার-ফেস্টুন লাগানোয় বাইন্ডিং তারের সঙ্গে বৈদ্যুতিক তারের সংযোগ হয়েছে কি না, এটা খুঁজে দেখছেন তারা। নেসকোর এই উপবিভাগীয় প্রকৌশলী এসব ব্যানার-ফেস্টুন অপসারণে সিটি করপোরেশনকে উদ্যোগ নেওয়ার জন্য বলেন।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দেশে করোনায় আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৭৬

চোখ-মুখ বেঁধে লু*ট: কটিয়াদীতে প্রবাসীর ভাইসহ আটক ২

লোডশেডিং সীমিত রাখতে এবং গ্যাস চুরির বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে: জ্বালানি উপদেষ্টা

দিনাজপুরে অটো রাইস মিল মালিক ও অংশীজনদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় অনুষ্ঠিত

দেশ ও জাতির জন্য যে কোনো ত্যাগ স্বীকারে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

র‌্যাবের হাতে গ্রেফতার হয়েও অপকর্ম থামেনি কথিত মানবাধিকার সংস্থার চেয়ারম্যান প্রতারক আতিকুর রহমানের

ঝিনাইদহে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে অভিভাবকদের সাথে সংলাপ

সাধারণ ক্ষমায় নীলফামারীর কারাগার থেকে মুক্তি পেলেন ১৮ বন্দি

মা’দকদ্রব্যের অ’পব্যবহার রোধকল্পে নাসিরনগরে সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়ণ কর্মশালা

মা’দকদ্রব্যের অ’পব্যবহার রোধকল্পে নাসিরনগরে সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়ণ কর্মশালা

দেওয়ানগঞ্জে দেরিতে নাম ঘোষণা করায় শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মারলেন মেয়র !