crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে সাঁওতাল পল্লীর জমি অবৈধ দখলমুক্ত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২০, ২০১৯ ২:০৮ অপরাহ্ণ

মোঃ সাইফুল্লাহ খাঁন,জেলা প্রতিনিধি, রংপুর: রংপুর নগরীর সাতমাথা রেলগেইট সংলগ্ন সাঁওতাল পল্লীর জমি অবৈধ দখলমুক্ত করার দাবিতে আজ ২০ নভেম্বর বুধবার সকাল ১১ টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগরীর প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে কাচারীবাজার চত্বরে সাঁওতাল পল্লীর বাসিন্দা আদিবাসী নেতা স্বপন রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রাজনীতিক ও শ্রমিক অধিকার আন্দোলনের আহবায়ক পলাশ কান্তি নাগ,সাঁওতাল পল্লীর বাসিন্দা জ্ঞানরাম রায়,স্বপন,জ্যোতিশ,পূর্ণিমা, শ্যামল,সাংবাদিক সাইফুল্ল্যাহ খাঁন প্রমুখ।

বক্তারা বলেন,রংপুর নগরের সাতমাথা রেলগেইট সংলগ্ন সরকারি ৪৪ শতক খাসজমি জেলা প্রশাসকের নিকট থেকে লীজ গ্রহণ করে স্বাধীনতা পরবর্তী সময় হতে সাঁওতাল আদিবাসীরা বসবাস করে আসছে। সাঁওতাল আদিবাসীদের লীজকৃত সম্পত্তি হতে ১৩ শতক জমি জেলা প্রশাসনকে মিথ্যা ও ভুল তথ্য দিয়ে স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যু আবুল কালাম মিয়া এবং তার দুই পুত্র মাসুম ও সোহাগের নামে লীজ গ্রহণ করে। কিন্তু ভুমিদস্যু আবুল কালাম মিয়া তার লীজকৃত জমির চাইতেও অনেক বেশি পরিমাণ জমি জোরপূর্বক দখল করে ভবন ও নার্সারি তৈরি করেছে। এমনকি এখান থেকে ৫ শতক সরকারি সম্পত্তি সম্পুর্ণ বেআইনীভাবে বিক্রয় করেছে। সরকারি খাস কিংবা অর্পিত সম্পত্তির অধিকার প্রকৃত ভুমিহীনদের। সেখানে একজন প্রভাবশালী ব্যক্তি অসহায় সাঁওতাল আদিবাসীদের বঞ্চিত করে জেলা প্রশাসনের কাছে লীজ পায় কীভাবে? সাঁওতাল আদিবাসীরা তাদের জমি উদ্ধারের জন্য যতবারই চেষ্টা করেছে অবৈধ দখলকার কালাম মিয়া ততবারই তার গুন্ডাবাহিনী দিয়ে বাঁধা দিয়েছে। সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলার হুমকি-ধামকি দিয়ে সে অন্যায়ভাবে ওই সম্পত্তি ভোগদখল করে আসছে। নিরীহ ও অসহায় আদিবাসীদের ওপর উক্ত ভূমিদস্যু দীর্ঘদিন থেকে জুলুম-নির্যাতন করে আসছে। পুলিশ প্রশাসন,মেয়র,স্থানীয় কাউন্সিলর কারো কাছে গিয়ে কোনো প্রতিকার পায়নি তারা। যে কোন সময় এই জমিকে কেন্দ্র করে সেখানে রক্তপাত-হানাহানির ঘটনা ঘটতে পারে। এই জমিটুকুই সাঁওতাল আদিবাসীদের সম্বল। এখান থেকে ওই ভূমিদস্যুর অত্যাচারে উচ্ছেদ হলে তাদের পথে বসা ছাড়া কোন উপায় থাকবে না। বক্তারা, অবিলম্বে আবুল কালাম মিয়া ও তার পুত্রদের নামে ১৩ শতক জমির লীজাদেশ বাতিল ও সাঁওতাল পল্লীর জমি অবৈধ দখলমুক্ত করার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ২মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাসিরনগরে জেলেদের মধ্যে আয়বর্ধক উপকরণ ও মৎস্য খাদ্য বিতরণ

নাসিরনগরে জেলেদের মধ্যে আয়বর্ধক উপকরণ ও মৎস্য খাদ্য বিতরণ

বেসরকারি ব্যাংকগুলোর প্রতি ক্ষুদ্র ব্যবসায়ীদের অল্প সুদে আরো ঋণ দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পঞ্চগড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা 

দাউদকান্দিতে বৃদ্ধ আ’লীগ নেতাকে মা’রধর করে হাসপাতালে পাঠিয়েছে ইঞ্জিনিয়ার মান্নান

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও আটকদের মুক্তির দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ

ঝিনাইদহে বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতাদের সম্মাননা প্রদান

ভারতের সঙ্গে অসম চুক্তি নিয়ে আলোচনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

পঞ্চগড়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কন্যা দিবস পালিত  

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার