crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে র‍্যাব-১৩ এর সদস্য জাকির হোসেনের আত্মহত্যা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২০, ২০২০ ৫:০০ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর :
রংপুরে জাকির হোসেন (২৭) নামে র‌্যাব-১৩ এর গোয়েন্দা শাখার এক সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে নগরীর কলেজ রোড হাবিবনগর এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জাকির হোসেন জয়পুরহাট জেলার কালাই উপজেলার মূলগ্রামের রফিকুল আলমের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, জাকির হোসেন কলেজ রোড হাবিবনগর এলাকার ভাড়া বাসায় স্ত্রীসহ বসবাস করতেন। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যার দিকে স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হলে মামাশ্বশুর বাসায় এসে জাকির হোসেনের স্ত্রীকে নিয়ে তাদের বাড়ি চলে যান। স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর জাকির মানসিকভাবে ভেঙে পড়েন। পরে রাতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

বাসার মালিক হাফিজুর রহমান জানান, প্রায় ছয় মাস থেকে ওই দম্পতি বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। সকাল পর্যন্ত বাসায় কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা বন্ধ পাওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় জাকির হোসেনের মরদেহ উদ্ধার করে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে সাংবাদিক মাহাবুবার রহমানের জানাযা সম্পন্ন

আয়োজকদের বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন সুন্দরী প্রতিযোগিতার বিজয়ী রাহা

আয়োজকদের বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন সুন্দরী প্রতিযোগিতার বিজয়ী রাহা

কুমিল্লায় বিপুল পরিমাণ অস্ত্রসহ মাদক ১ কারবারিকে আটক করেছে র‌্যাব-১১

ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধনের ওপর নির্ভর না করে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে: প্রধানমন্ত্রী

অসৎ ব্যবসায়ীদেরকে অপারেশন করে ডাস্টবিনে ফেলে দেয়া হবে : র‌্যাব মহাপরিচালক

ডোমারে আল জামিয়া আল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার শুভ উদ্বোধন

পঞ্চগড়ে ১কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

হোমনায় সরকারি ত্রাণ ও শিশু খাদ্য বিতরণ করেন ইউএনও

ঝিনাইদহের কোটচাঁদপুরে গ্রাম আছে, মানুষ নাই!

করোনায় সারা দেশে আরও ২২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৩৫