crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১৯, ২০২০ ৩:০১ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনে রংপুরে শুরু হয়েছে বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ। রংপুর জেলা ক্রীড়া সংস্থা এই লীগের আয়োজন করেছে।

আজ ১৯ জানুয়ারি রোববার দুপুরে ক্রিকেট গার্ডেনে বেলুন উড়িয়ে ক্রিকেট লীগের উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক (ডিসি) আসিব আহসান।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহসান হাবিব বলেন, বঙ্গবন্ধুর প্রতি আমাদের সম্মান ভালোবাসা উজাড় করে দিতে হবে। তার আদর্শে এ দেশকে ভালোবাসতে হবে। দেশের জন্য ভাবতে হবে। আমরা সব দিক থেকে উন্নত হয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতে চাই এবং সে লক্ষে সামনে অগ্রসর হচ্ছি।

আগামীতে রংপুরে ক্রিকেট ও ফুটবল খেলার আয়োজন আরো বাড়ানো হবে বলেও জানান তিনি।
রংপুর জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও ক্রিকেট উপ-কমিটির আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন লাবলুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রংপুর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বিসিবি পরিচালক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মনজুর আহমেদ আজাদ, ক্রীড়া সংগঠক আলমগীর হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি প্রমুখ।
জানা গেছে, ১৩টি দল নিয়ে এবার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ শুরু হয়েছে। উদ্বোধনী দিনের খেলায় পৌর প্রতিরক্ষা ক্লাব ও রাউফুন বসুনিয়া স্মৃতি ক্রিকেট ক্লাব অংশ নেয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

এটিএম বুথের সাড়ে ৯ লক্ষাধিক টাকা ‘লুট’, ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

চকরিয়ায় যুবককে কুপিয়ে হত্যা, আটক ১

প্রজাতন্ত্রের কর্মকর্তারা সবাই জনগণের চাকর : তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি

এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান

নেত্রকোনার খালিয়াজুরীতে হাত-পা বাঁধা লাশ উদ্ধার, আটক-৫

ডোমারে অজ্ঞাত পরিচয় বৃদ্ধের লাশ উদ্ধার, সন্ধান চায় পুলিশ

কোরবানির পশু পরিবহনে চাঁ’দাবাজি রোধে পুলিশ কর্মকর্তাদের কঠোর বার্তা দিলেন আইজিপি

কোরবানির পশু পরিবহনে চাঁ’দাবাজি রোধে পুলিশ কর্মকর্তাদের কঠোর বার্তা দিলেন আইজিপি

ব্রাহ্মণপাড়ায় যুবকদের উদ্যোগে বন্যার্তদের মাঝে ভালোবাসার উপহার বিতরণ

শৈলকুপায় বৃদ্ধকে পি-টি-য়ে হাসপাতালে পাঠালো আনসার সদস্য

প্র*তারণার বিরুদ্ধে পুলিশ সদর দপ্তরের সতর্ক বার্তা