crimepatrol24
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ২:০১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে ফুলবাড়ী দিবস স্মরণে শ্রমিক অধিকার আন্দোলনের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২৬, ২০২০ ৫:০৮ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : ২৬ আগস্ট ফুলবাড়ী দিবসে সকাল ৮ টায় রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রমিক অধিকার আন্দোলন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। এরপর সেখানে ফুলবাড়ী আন্দোলনের শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়াও সংগঠনের আহবায়ক পলাশ কান্তি নাগ এর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সবুজ রায়,সবুজ হাসান সাগর,আব্দুল জব্বার প্রমুখ। সংক্ষিপ্ত সমাবেশে পলাশ কান্তি নাগ বলেন, ২০০৬ সালের আজকের এই দিনে দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লাখনি তথা পরিবেশ বিধ্বংসী তৎপরতার বিরুদ্ধে ফুলবাড়ীর লাখো জনতার গণঅভ্যুত্থান ঘটেছিল। প্রাণ-প্রকৃতি ও নিজেদের বসতভিটা, কৃষি, সংস্কৃতি রক্ষার জন্য ফুলবাড়ীর জনগণের যে জাগরণ তা ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় সম্পদ রক্ষাসহ যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে দিশা হিসেবে কাজ করবে। বহুজাতিক বেনিয়া এশিয়া এনার্জি কোম্পানীর সাথে বাংলাদেশ সরকার যে চুক্তি করেছিল তার বৈশিষ্ট্য এতটাই অসামঞ্জস্য ছিল যে কোম্পানি পাবে উৎপাদিত কয়লার ৯৪ ভাগ আর বাংলাদেশ পাবে মাত্র ৬ ভাগ! এই অবিশ্বাস্য অন্যায্য চুক্তি বাতিলসহ ফুলবাড়ীর জনতার পক্ষ থেকে ৬ দফা দাবি তুলে ধরা হয়। আজও সেই সাত দফা চুক্তি বাস্তবায়ন হয়নি। প্রাণ প্রকৃতি ও বাংলাদেশ বিধবংসী সকল প্রকল্প-তৎপরতা বন্ধ করতে হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

টাকার অভাবে ঝিনাইদহ সদর হাসপাতালেই পড়ে আছে অগ্নিদগ্ধ শিশু সাথী

লন্ডনে দ্বিতীয় সরকারি ভাষার মর্যাদা পেলো ‘বাংলা’

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ মা’দক কারবারি গ্রে’ফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৭ ব্যবসায়ী গ্রেফতার

ডোমারে গোমনাতী ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের বেহালদশা, ময়লা ও আবর্জনায় দূষিত হচ্ছে পরিবেশ

ডোমারে গোমনাতী ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের বেহালদশা, ময়লা ও আবর্জনায় দূষিত হচ্ছে পরিবেশ

পুঠিয়ায় বিভিন্ন মামলায় ৮ জন আ’টক

পুঠিয়ায় জামায়াত নেতার বিরুদ্ধে কিশোরীকে ধ*র্ষণচেষ্টার অভিযোগে মানববন্ধন

পরশুরাম সীমান্তে বিএসএফের গু*লিতে দুই বাংলাদেশি নিহত

করিমগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ঝিনাইদহে জেলা পর্যায়ের ইনোভেশন শোকেসিং অনুষ্ঠিত