crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে মাঠে প্রশাসন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৯, ২০২১ ৯:৪৮ অপরাহ্ণ

 

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : পবিত্র মাহে রমজানে তরমুজ, কলা, আনারসসহ নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে রংপুর জেলা প্রশাসন। একই সঙ্গে বাজারে অধিক চাহিদাসম্পন্ন খাদ্যদ্রব্য নিয়ে নানা অসঙ্গতি রোধে ব্যবসায়ী ও আড়তদারদের সতর্ক করে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে রংপুর নগরীর সিটি বাজারসহ কলা ও তরমুজের আড়তে জেলা প্রশাসন থেকে অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম। অভিযানে কৃষি বিপণন অধিদফতর, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও রংপুর মেট্রোপলিটন পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। এ সময় তরমুজের কেজিতে অধিক দর ধরায় ১ ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও অপরিপক্ক কলা বিক্রয়ের উদ্দেশে আড়তে সংরক্ষণ ও স্প্রে দিয়ে পাকানোর অপরাধে কয়েকজন ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম বলেন, রমজানকে কেন্দ্র করে কিছু ব্যবসায়ী ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে তরমুজ বিক্রি করে আসছিলেন। বৃহস্পতিবার বেশি দামে তরমুজ বিক্রি করার দায়ে ১ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, আড়তদারদের দেওয়া তথ্যমতে প্রতিমণ তরমুজ ১৪০০ থেকে ১৬০০ টাকা। এতে কেজিপ্রতি ৩৫ থেকে ৪০ টাকা কেনা পড়ে। কিন্তু খুচরা বাজারে ব্যবসায়ীরা অতিরিক্ত লাভ করতে গিয়ে ৬০ থেকে ৮০ কেজিতে বিক্রি করছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আড়তদার ও ব্যবসায়ীদের তরমুজের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা নির্দেশনা প্রদান করেছি। এছাড়া ব্যবসায়ীদের বিভিন্ন অসঙ্গতির জন্য সতর্ক করা হয়। আগামীতেও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মির্জা আজম আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হওয়ায় জামালপুরে আনন্দ মিছিল

সাময়িক বরখাস্ত হলেন এডিসি হারুন

কাজী শাহনেওয়াজ জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

আগামী ১৭ মার্চ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে জাতির পিতার ভাষণ পাঠ করবে শিক্ষার্থীরা

কারাবন্দি অবস্থায় সাবেক এমপি হান্নান মারা গেছেন

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন  

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন  

জামালপুরে বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ গেল দুই পথচারীর, নিরাপদ সড়ক নিয়ে ফের প্রশ্ন

হোমনায় দুলালপুর চন্দ্রমণি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ২৬৩

দুর্গাপুরে বিদ্যুৎ এর খুঁটি স্থাপন করতে গিয়ে মাটির নিচ থেকে বের হচ্ছে ডিজেল জাতীয় পদার্থ

দুর্গাপুরে বিদ্যুৎ এর খুঁটি স্থাপন করতে গিয়ে মাটির নিচ থেকে বের হচ্ছে ডিজেল জাতীয় পদার্থ