crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৬

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১৮, ২০২১ ৯:৩৯ অপরাহ্ণ

 

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুরের মিঠাপুকুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ৫০ জন আহত হয়েছেন। রোববার সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার বলদীপুকুর বাসস্ট্যাণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় আরও ৫০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও স্থানীয় মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর থেকে ঢাকাগামী জোয়ানা পরিবহনের একটি বাসের সাথে বলদীপুকুর বাসস্ট্যাণ্ড এলাকায় মোস্তফা কোল্ড স্টোরেজের সামনে ঢাকা থেকে রংপুরগামী সেলফি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জোয়ানা পরিবহনের প্রায় ৩ ভাগ দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা এসে আহত ও নিহতদের উদ্ধার করেন। এ ঘটনায় আহত পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে : তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান এমপি

কেএমিপ’র মাদক বিরোধী অভিযানে ৫ ব্যবসায়ী গ্রেফতার

কেএমিপ’র মাদক বিরোধী অভিযানে ৫ ব্যবসায়ী গ্রেফতার

পঞ্চগড়ের  তেঁতুলিয়ায়  এক যুবকের রহস্যজনক মৃত্যু

রংপুরে ইয়াবাসহ পুলিশ কনস্টেবল ও এক সহযোগী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ ২ মদক ব্যবসায়ী গ্রেফতার

লু’টের মামলার আসামি ছেড়ে দেওয়ায় কমলনগর থানার ওসির বিরুদ্ধে মামলা

কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

নীলফামারীর ডিমলায় জলবায়ুর প্রভাব বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

সারা দেশে করোনায় ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ১১৩৪