crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে গৃহবধূর লাশ উদ্ধার, শাশুড়ি আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১২, ২০২১ ৮:৪১ অপরাহ্ণ

 

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর >> রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ এলাকায় গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে মোসলেমা বেগম আইরিনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এসময় আইরিনকে হত্যা করা হয়েছে এমন সন্দেহে শাশুড়িকে আটক করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের ইসলামপুর ভাঙ্গার পাড়ের আব্দুর রউফের ছেলে জীবন ( ২৫) পেশায় রাজ মিস্ত্রি। সে কয়েক বছর আগে দিনাজপুরের ফুলবাড়ীর বুঝরুক সমসের নগরের আহমেদ আলীর কন্যা মোসলেমা বেগম আইরিনকে (২২) বিয়ে করেন। স্বামী জীবনের জুয়া খেলার নেশা ছিল। জুয়ার টাকা না দেওয়ায় কথা কাটাকাটি হয় আইরিনের সাথে। এদিকে ভোরে আইরিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এমন খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সকালে বিছানা থেকে আইরিনের মৃতদেহ উদ্ধার করে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এঘটনায় আইরিনের বড় ভাই মুঞ্জরুল বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

এবিষয়ে মিঠাপুকুর থানার এস আই আবদুল ওয়াহাব জানান, ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। জীবন পলাতক থাকলেও তার মা নুরজাহান বেগমকে আটক করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় কড়াকড়ি লকডাউন অব্যাহত রেখেছেন ইউএনও রুমন দে, ১৮ জনের জরিমানা

হোমনায় পথচারীদের মধ্যে পুষ্টিকর খাবার মাছ বিতরণে ইউএনও

বৃহস্পতিবার এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের সমাবেশ, জাতীয়করণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি

ঘোড়াঘাটে দু’দিন পর ঝু’লন্ত অবস্থায় আদিবাসী বৃদ্ধের ম’রদেহ উদ্ধার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত এমপিদের সাথে কেএমপি’র পুলিশ কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন নতুন মন্ত্রিসভায়

নাসিরনগরে দানবীর সৈয়দ আবু এমাদ স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডিমলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ডোমার জোড়াবাড়ীতে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

আবু ইউনুস মোঃ সহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে হত্যা ও আগুনে পুড়িয়ে ফেলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন-সমাবেশ