crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে গৃহবধূ ধর্ষণের মামলায় ১৬ বছর পর ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৮, ২০২০ ৭:৪৯ অপরাহ্ণ

মোঃ সাইফুল্লাহ্ খাঁন, জেলাপ্রতি‌নি‌ধি, রংপুর : রংপুরের বদরগঞ্জ উপজেলার কালুপাড়া (ভ্যারকারপাড়া) গ্রামে গৃহবধূকে ধর্ষণের মামলায় রেজোয়ান আলী নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (০৮ নভেম্বর) দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক মো. রোকনুজ্জামান এ রায় দেন। এছাড়া এক লাখ টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক। রায় ঘোষণার সময় অভিযুক্ত রেজোয়ান আদালতে অনুপস্থিত ছিলেন।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই গৃহবধূর স্বামীর বাড়িতে ছিলেন না। তিনি জীবিকা নির্বাহের জন্য ঢাকায় রিকশা চালানোর কাজে গে‌লে দেড় বছরের ছেলে সন্তানকে নিয়ে বাড়িতে থাক‌তেন গৃহবধূ। ২০০৪ সালের ২ মার্চ রাত ৮টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হন গৃহবধূ। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা একই গ্রামের মনজুল মিয়ার ছেলে রেজোয়ান আলী তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে তার চিৎকার শু‌নে আশপাশের লোকজন এগিয়ে এলে রেজোয়ান পালিয়ে যান। এ ঘটনার পরদিন ৩ মার্চ রেজোয়ানকে আসামি করে বদরগঞ্জ থানায় ধর্ষণের মামলা করেন গৃহবধূ। দীর্ঘ ১৬ বছরেরও বেশি সময় ধরে মামলাটি আদালতে বিচারাধীন থাকার পর আজ রোববার রায় ঘোষণা করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) জাহাঙ্গীর হোসেন তুহিন বলেন, রায় ঘোষণার দিনে আসামি পলাতক ছিলেন। তার অনুপস্থিতিতে বিচারক এ দণ্ডাদেশ দেন। অনেক দেরিতে হলেও আসামির যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। এ রায়ে আমরা সন্তুষ্ট।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

খুলনায় ‘চুরি’ হয়ে যাওয়া ১৪ লাখ টাকা উদ্ধারসহ গ্রেফতার ৪

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১৬

রংপুরে হিজরা জনগোষ্ঠীর মাঝে মানবিক সহায়তা তুলে দিলেন জেলা প্রশাসক

হোমনায় নুরুল আমিন ফাউন্ডেশনের উদ্যোগে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ডোমারে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

গৌরীপুরে নবাগত বিভাগীয় কমিশনারের মতবিনিময়

শেরপুরের ঝিনাইগাতীতে কীর্তিমান বাবা সন্মাননা- ২০২৪ অনুষ্ঠিত

হোমনায় শিক্ষার্থীদের মাঝে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ