crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২ লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ৩, ২০২১ ৯:৪৩ অপরাহ্ণ

 

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুর সদর উপজেলায় ঘাঘট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে দুই লাখ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।

আজ সোমবার (৩ মে) দুপুরে রংপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা মোবাইল কোর্ট পরিচালনা করেন। রংপুর সদর উপজেলার সীমানা ঘেঁষে বয়ে গেছে ঘাঘট নদী। কয়েক দিন ধরে হোসেন নগর এলাকায় এ নদী থেকে খননযন্ত্র দিয়ে কয়েক ব্যক্তি অবৈধভাবে বালু তুলে বিক্রি করছিলো। স্থানীয় লোকজন বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করলে আজ দুপুরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে বালু তোলার কাজে যুক্ত মেশিন জব্দ করা হয়। পরে বালু উত্তোলন কার্যক্রমের সাথে জড়িত সবুজ মিয়া ও জাহিদুল ইসলাম নামক দুই জনকে দুই লাখ জরিমানা করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন,একটি চক্র ঘাঘট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।খবর পেয়ে নদীতে অভিযান চালিয়ে বালু উত্তোলন কার্যক্রমের সাথে জড়িত দুইজন ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

প্রধানমন্ত্রীর আন্তরিকতায় চাকরি পেলেন নুসরাতের ভাই

দিনাজপুরে স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

কোটচাঁদপুরে শিক্ষক কর্তৃক কাজের মেয়েকে ধর্ষণ চেষ্টায় থানায় অভিযোগ

শীতের শেষে পঞ্চগড় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৬.৫ ডিগ্রি

কোভিড-১৯ টিকা নিয়ে গুজবে কান দিবেন নাঃ ফজলে নূর তাপস

জামালপুর র‌্যাবের অভিযানে মদসহ গ্রেপ্তার -১

মুরাদনগরে দুর্বৃত্তের দেয়া আগুনে ১২ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, অর্ধকোটি টাকার ক্ষয়- ক্ষতি

জগন্নাথপুরে উপ-নির্বাচনে তিন প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৯

রংপুরে ১ কোটি ৩৭ লাখ টাকা মূল্যের নকল ব্যান্ডরোল জব্দ