crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

যুক্তরাষ্ট্রের ঘোষিত ভিসা নীতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: পররাষ্ট্রনীতি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২৫, ২০২৩ ১০:১৩ অপরাহ্ণ

 

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নতুন ঘোষিত ভিসা নীতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার (২৫ মে, ২০২৩ খ্রি.) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের ভিসা নীতি অবাধ-সুষ্ঠু নির্বাচনে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি সমর্থন করে।’

তিনি বলেন, ‘আমরা অ’গ্নিসংযোগ, স’হিংসতা ও ধ্বং’সযজ্ঞ চাই না। আমি আশা করি এই কাজগুলো কমবে।’

এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের কাছ থেকে তারা কোনো বাড়তি চাপের মধ্যে নেই এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক চমৎকার।’

এই ঘোষণার মাধ্যমে তিনি আশা প্রকাশ করেন যে, যেসব দল স’হিংসতা, অ’গ্নিসংযোগ ও ধ্বং’সযজ্ঞ চালায়, তারা সতর্ক থাকবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চান এবং এই নীতি তার অবস্থানকে আরও শক্তিশালী করবে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের কাছ থেকে আসা বিষয়টিকে তারা খুবই ইতিবাচকভাবে দেখছেন।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই নীতি বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রধানমন্ত্রী হাসিনার প্রতিশ্রুতি সমর্থন করে।’

তিনি স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারের কথা উল্লেখ করেন, যা ভোটারদের পাশাপাশি পোলিং কর্মকর্তা ও এজেন্টদের মধ্যে আস্থা স্থাপনের আদর্শ তৈরি করেছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মাদারগঞ্জে গ্রাহকদের ৫০ কোটি টাকা নিয়ে উধাও পূর্বাশা সমিতি, তালা ঝুলছে অফিসে

যুগের পরিবর্তনে ধারাবাহিক উন্নয়নে বদলে যাচ্ছে পাবনার ঈশ্বরদী উপজেলা

একুশে পদক পাচ্ছেন ২১ বিশিষ্টজন

কোটচাঁপুরে প্রতিবন্ধী শিশুর পিতা মাতাকে পিটিয়ে জখম ও বাড়িঘর ভাংচুর

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৮ মা’দক কারবারি গ্রে’ফতার

কত দিনের মধ্যে নির্বাচন হবে এটা ঠিক করবে দেশের জনগণ: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

শ্রমিকদের আন্দোলনে ফ্যাসিস্ট সমর্থকদের ইন্ধন রয়েছে; স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনি কাজে নিযুক্ত ব্যক্তিদের পোস্টাল ভোট বিডিতে নিবন্ধনে উদ্বুদ্ধ করতে সচিবদের নিকট নির্বাচন কমিশনের পত্র