crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৯:২৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ময়মনসিংহে সাংবাদিকদের সাথে সিটি মেয়র টিটুর মতবিনিময়

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ৪, ২০২৪ ৮:৫৮ অপরাহ্ণ

 

দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহ :
আসন্ন ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে তৃণমূলের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন মসিক মেয়র মো. ইকরামুল হক টিটু। শনিবার রাত সাড়ে ৮ টায় নগরীর কালিবাড়ি তাজবেঙ্গল কমিউনিটি সেন্টারে ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবুল হোসেনের সভাপতিত্বে ও বাংলাদেশ সাংবাদিক জোট ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- দৈনিক জনতার কণ্ঠস্বর পত্রিকার সম্পাদক শামসুল আলম খান, সিনিয়র সাংবাদিক প্রদীপ ভৌমিক, সাপ্তাহিক আমাদের ময়মনসিংহ পত্রিকার সম্পাদক কামরুল হাসান, সাপ্তাহিক লৌহিত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো: আব্দুল হাফিজ, জনতার কণ্ঠস্বরের রিপোর্টার আবুল হোসেন পাশা, সাপ্তাহিক জয় বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক তসলিম সরকার প্রমুখ।

এ সময় সাংবাদিকদের উদ্দেশে মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, ‘সাংবাদিকরা হল জাতির দর্পণ বা আয়না। ২০১৯ সালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে আপনাদের সাথে নিয়ে নাগরিকদের নিরাপত্তা আর নগরের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার চেষ্টা করেছি। টেকসই উন্নয়নের লক্ষ্যে মহাপরিকল্পনা তৈরি করে উন্নয়নের চেষ্টা করেছি। সিটির উন্নয়নে ১৫৭৫ কোটি টাকার মধ্যে মাত্র ৩০০ কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে। যানজট নিরসন, সড়ক প্রশস্তকরণ, বর্জ্য ব্যস্থাপনা, বাস-ট্রাক স্ট্যান্ড নির্মাণ, শিশু পার্ক নির্মাণ ইত্যাদি প্রকল্প অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।’

তিনি বলেন, ‘একসময় যখন একটু বৃষ্টিতেই শহরে পানি জমে যেত সেখানে আন্ডারগ্রাউন্ড পাইপ ড্রেনের মাধ্যমে ড্রেনেজ নেটওয়ার্ক শহরকে যুক্ত করাসহ প্রায় ১৬ কিলোমিটার খালের অবৈধ দ’খল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় । এতে করে শহরের জলাবদ্ধতা সমস্যারও উন্নতি ঘটেছে। বিলুপ্ত পৌরসভার জনবল নিয়েও প্রতিদিন প্রায় ৫০০ মে.টন বর্জ্যের ব্যবস্থাপনা করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।’

ইকরামুল হক টিটু বলেন, ‘শহর আলোকিতকরণে গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখাতে বিভিন্ন ওয়ার্ডের প্রায় ১৭১ কিলোমিটার সড়কে পোলসহ আধুনিক এলইডি বাতি স্থাপন করা হয়েছে। নগর উন্নয়নে আরও অধিক অগ্রগতি সম্ভব ছিল যদি করোনার অভিঘাত এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে বৈশ্বিক সংকট না তৈরি হতো।’

মেয়র বলেন, ‘করোনা পরিস্থিতিতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে করোনা মোকাবিলা, মানুষকে নিরাপদে রাখা এবং মানুষের কাছে সরকারি ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ১৩২৭ মে.টন চাল ও ৬৫ লাখ টাকার খাদ্য সহায়তা ছাড়াও নিজ উদ্যোগে লক্ষাধিক প্যাকেট খাদ্য সামগ্রী অসহায় মানুষের মাঝে বিতরণ করেছি। এছাড়াও করোনা টিকা প্রদানে কোভিড টিকার রেজিস্ট্রেশন, এলাকা ও গ্রুপ ভিত্তিক টিকা ক্যাম্পেইন করাসহ সিটি কর্পোরেশন এলাকার প্রায় ৯৫ ভাগ মানুষকে ২ ডোজ টিকা প্রদান করা সম্ভব হয়েছে। এসবই সম্ভব হয়েছে সন্মানিত নাগরিকবৃন্দ ও সাংবাদিক ভাইদের আন্তরিক সহযোগিতায়।’

তিনি বলেন, ‘আসন্ন ৯ মার্চ সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে নগরীজুড়ে একটি কু’চক্রী মহল নানা অ’পপ্রচার চালাচ্ছে আপনারা সঠিক তথ্য যাচাই-বাছাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবেন, যাতে করে সাধারণ মানুষ বি’ভ্রান্ত না হয়।’

এ সময় উপস্থিত ছিলেন- প্রায় শতাধিক প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা-দ-ক-সহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

পুঠিয়ায় বাসের ধাক্কায় তিন প্রাণহানিতে চালক ও গুজবের হোতা গ্রেপ্তার

নাসিরনগরে আ’গুনে নগদ টাকাসহ ৫টি ঘর পুড়ে ছাই

নাসিরনগরে আ’গুনে নগদ টাকাসহ ৫টি ঘর পুড়ে ছাই

ময়মনসিংহে সাফজয়ী ৮ নারী ফুটবলারকে সংবর্ধনার দেওয়ার সিদ্ধান্ত

ময়মনসিংহে সাফজয়ী ৮ নারী ফুটবলারকে সংবর্ধনার দেওয়ার সিদ্ধান্ত

ডিজিএফআইয়ের নতুন ডিজি হলেন মেজর জেনারেল মো. ফয়জুর রহমান

ধোপাডাঙ্গায় কারীমিয়া কওমী পূর্ব বজরা হলদিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন

হোমনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকসেবীর জেল-জরিমানা

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি করার চেষ্টা, কাচারি চত্বরে হা*তাহাতি আহত ৭

নাসিরনগরে ধান কাটার মেশিনের নীচে পড়ে শিশুর মৃ’ত্যু

নাসিরনগরে ধান কাটার মেশিনের নীচে পড়ে শিশুর মৃ’ত্যু

জামালপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২২ হাজার টাকা জরিমানা