crimepatrol24
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৬:২২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ময়মনসিংহে ডাকাতের গুলিতে পুলিশ আহত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১৪, ২০১৯ ১০:১১ পূর্বাহ্ণ

ময়মনসিংহ শহরে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতির সময় বাধা দেওয়ায় ডাকাতের গুলিতে এক সহকারী উপপরিদর্শক (এএসআই) আহত হয়েছেন। রোববার ভোররাতের দিকে সদর উপজেলার ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় ওই ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যের নাম শাখাওয়াত।

পুলিশ জানায়, রোববার ভোররাতের দিকে শহরের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় নূর অ্যান্ড সন্স নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে সশস্ত্র অবস্থায় মুখোশধারী সাত-আটজনের একটি ডাকাতদল ডাকাতির চেষ্টা করে। তারা ব্যবসাপ্রতিষ্ঠানের ভল্ট ভাঙার চেষ্টা করলে টহলরত পুলিশ টের পেয়ে বাধা দেয়। সে সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে গুলিবিদ্ধ হন কেতোয়ালি থানার এএসআই শাখাওয়াত। ডাকাতদলটি পালিয়ে যেতে সমর্থ হয়। পরে আহত এএসআইকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে পুলিশের ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) নিবাস চন্দ্র মাঝি ও জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন আহত পুলিশ সদস্যকে দেখতে হাসপাতালে যান ও তাঁর চিকিৎসার খোঁজখবর নেন।

পরে পুলিশ সুপার ডাকাতির ঘটনাস্থলও পরিদর্শন করেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।

শাহ আবিদ হোসেন বলেন, ‘(ডাকাতদের একটা) গ্রুপ এসেছিল, ভেতরে ঢোকার চেষ্টা করেছে, হয়তো ডাকাতির উদ্দেশে অথবা যেকোনো খারাপ উদ্দেশে। তারা যখন আসে আসার সময় সন্তর্পণে যে সিসিটিভি ক্যামেরাগুলো ছিল, সেগুলোকে নিষ্ক্রিয় করেছে। যাই হোক তারা ঢুকে একপর্যায়ে ভল্ট ভাঙার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। বাই দিস টাইম (দোকানের) মালিক এবং আমাদের পুলিশ, পাশে যে ভাড়া থাকত, সে যখন এই বিষয়টাকে দেখতে পেয়েছে, সে তড়িৎ ব্যবস্থা নিয়েছে, আমাদের কন্ট্রোলকে জানিয়েছে।

দুই পাশ দিয়ে পুলিশ আসাতে এরা (ডাকাতরা) ডিসপার্সড হয়ে গেছে, আর ডাকাতি করতে পারেনি। কিন্তু যাওয়ার পথে যেহেতু পুলিশ তাদের মুখোমুখি অবস্থানে পড়েছে, একপর্যায়ে পুলিশ যখন চ্যালেঞ্জ করেছে, তারা না থেমে দৌড় দিয়েছে। পুলিশ যখন ধাওয়া করেছে, পেছন দিক দিয়ে গুলি করেছে। আমাদের একজন এটিএসআই, তিনি আহত হয়েছেন। তাঁর মাংসে লেগেছে। হি ইজ আউট অব ডেঞ্জার। কোনো সমস্যা নাই। আমরা বিষয়টিকে যথাযথ গুরুত্ব দিয়ে অনুসন্ধানে আছি যে, কারা করেছে বা কী বিষয়। যারা এ কাজটি করেছে আইনের আওতায় এনে তাদের শাস্তির ব্যবস্থা হবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো অতিরিক্ত আইজিপি কৃষ্ণপদ ও ডিআইজি মোজ্জাম্মেলকে

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৮ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৮ ব্যবসায়ী গ্রে’ফতার

নাসিরনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে শাক ও সবজি বীজ বিতরণের উদ্বোধন

নাসিরনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে শাক ও সবজি বীজ বিতরণের উদ্বোধন

গাইবান্ধায় প্রধানমন্ত্রীর উপহার নিয়ে খাড়জানি চরে বন্যার্তদের মাঝে জেলা প্রশাসক

গাইবান্ধায় প্রধানমন্ত্রীর উপহার নিয়ে খাড়জানি চরে বন্যার্তদের মাঝে জেলা প্রশাসক

কালীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

উন্নয়ন সহযোগীদের ঋণ যাচাই-বাছাই করে নেয়া হবে : স্থানীয় সরকার মন্ত্রী

উন্নয়ন সহযোগীদের ঋণ যাচাই-বাছাই করে নেয়া হবে : স্থানীয় সরকার মন্ত্রী

Kayaking: Adventurous Sport

মাছ কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশু নিহত ,আহত মা

আরপিএমপি কমিশনারের কার্যালয়ে ডায়াবেটিস সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত