crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মিঠামঈনে আওয়ামীলীগ পুনর্বাসনে বিএন পির ইউনিয়ন সভাপতি মরিয়া

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১০, ২০২৫ ৯:২৪ অপরাহ্ণ

 

কিশোরগগঞ্জ জেলা প্রতিনিধি।।
গত ৮ আগস্ট ২৫ ইং রোজঃ শুক্রবার বিকেলে কিশোরগঞ্জের মিঠামঈন উপজেলার ঘাগড়া ইউনিয়নের বিএনপির সভাপতি নাজমুল ভূঁইয়ার নেতৃত্বে তথাকথিত আইন শৃঙ্খলা কমিটি তৈরি করার নামে এলাকায় আওয়ামীলীগ নেতাদের পুনর্বাসনের চেষ্টা করতে দেখা গিয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।

তথ‍্যসূত্রে জানা যায় যে, উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী তরিক মুমিনীর সঙ্গে ব‍্যাক্তিগত আক্রশের জেরে এলাকায় আওয়ামীলীগ পূনর্বাসনে কাজ করছে ঘাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ভূঁইয়া।

ঘাগড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক স্বপন মিয়ার পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠামঈন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বৈষম্য বিরোধী আন্দোলনের মামলার আসামি এবং ফ‍্যাসিস্ট হাসিনার আমলে নির্বাচিত উক্ত এলাকার চেয়ারম্যান ও সাবেক ডিআইজি হারুনুর-রশীদের চাচা মুখলেচুর রহমান ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি পদপ্রার্থী সাইফুল ইসলাম ভূঁইয়া ওরফে সাইফুল মোল্লা, সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ও বৈষম্য বিরোধী আন্দোলনের মামলার আসামি দ্বীন ইসলাম ও একই মামলার আসামি তার পিতা আখতারসহ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও বিএনপির ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ ।

সভাপতির বক্তব্যে ইউনিয়ন বিএনপির সভাপতি এলাকায় মাদক ও চাদাঁবাজদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের লোকদের প্রকাশ‍্য উপস্থিতিতে এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে বলে জানা যায় এবং লোকজন বিরূপ প্রতিক্রিয়া ব‍্যক্ত করেছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন

বাংলাদেশ পুলিশের ইতিহাসে নতুন যাত্রা শুরু করল বিশেষায়িত ও স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’

গাজীপুরে ৪ ইটভাটা ভেঙ্গে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত,২ ভাটা মালিকের ১০ লাখ টাকা জরিমানা

নাসিরনগরে বঙ্গবন্ধুর জম্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস পালিত

ডোমারে কাভার্ডভ্যানচাপায় নিহত ২,আহত ১

টাঙ্গাইল সদর থানার বিশেষ অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

টাঙ্গাইল সদর থানার বিশেষ অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর মেয়রের উপর অতর্কিত হামলা, গ্রেফতার ১

শহিদ বুদ্ধিজীবী দিবসে রংপুরে শ্রমিক অধিকার আন্দোলনের শ্রদ্ধা নিবেদন

হ্যান্ড স্যানিটাইজারে মিথানলের উপস্থিতি পাওয়ায় কোটি টাকা জরিমানা করলো এসিআইকে

হ্যান্ড স্যানিটাইজারে মিথানলের উপস্থিতি পাওয়ায় কোটি টাকা জরিমানা করলো এসিআইকে

শেরপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২ জনের কারাদণ্ড