crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মানিকছড়িতে আগুনে পুড়ে ঘুমন্ত ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২৩, ২০২০ ৪:৪১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাটনাতলীর লিপিয়া পাড়া গ্রামে বসত ঘরের আগুনে দুই ঘুমন্ত শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার ২ নম্বর বাটনাতলী ইউপির লিপিয়া পাড়া গ্রামের মেমং মারমার ছেলে মংশালা মারমা (১১) ও মেয়ে উম্রা মারমা (৯) নানা বাড়িতে বেড়াতে এসে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মারা যায়। এ ঘটনায় পরিবারে শোকের মাতম চলছে।

নিহতের পিতা মেমং মারমা জানান, শ্বশুর বাড়িতে বেড়াতে রাতে মেহমানদের সাথে কথাবার্তা চলছিল। অপরদিকে তার শ্যালক ও তার দুই সন্তান রান্না ঘরে ঘুমাচ্ছিল। হঠাৎ বাহিরে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া দেখতে পেয়ে সকলে ঘর থেকে বেড়িয়ে গেলেও শিশু দুটি ঘরে থেকে যায়। মূহুর্তের মধ্যে আগুন সারা ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত শিশুদেরকে সরিয়ে আনা সম্ভব হয়নি। ঘরে থাকা ৬৫ মণ ধানসহ পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়।

সকালে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া আফরোজ, ২ নম্বর বাটনাতলী ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম মোহন, শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামাল উদ্দিনসহ এলাকার জনপ্রতিনিধিরা। ঘটস্থল পরিদর্শন শেষে নিহতের পিতা মেমং মারমার হাতে কম্বল, শুকনা খাবার ও আর্থিক সহায়তা প্রদান করে উপজেলা প্রশাসন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় বাহের কালমিনা থেকে ঘনিয়ারচরগামী রাস্তাটির বেহাল দশায় জনদুর্ভোগ চরমে

হোমনায় বাহের কালমিনা থেকে ঘনিয়ারচরগামী রাস্তাটির বেহাল দশায় জনদুর্ভোগ চরমে

হোমনা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

ঝিনাইদহে যুবকের কৃষিযান উদ্ভাবন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়ি থেকে গাঁজার গাছ উদ্ধার, মহিলা আটক

ডোমারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সংবাদ সম্মেলন

সরিষাবাড়ীতে মুজিববর্ষ উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি

নাসিরনগরে আর্ন্তজাতিক দু’র্যোগ প্রশমন দিবসে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

নাসিরনগরে আর্ন্তজাতিক দু’র্যোগ প্রশমন দিবসে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

আগামী ৮-১৪ ফেব্রুয়ারির মধ্যে হবে নির্বাচন ও গণভোট: ইসি আনোয়ারুল

“ঘরে ঘরে খাবার পৌঁছে দেবো মেঘনার মানুষ অভুক্ত থাকবেনা ইনশাল্লাহ” : সেলিনা ইসলাম সিআইপি

দুই মোটরসাইকেলের মুখোমুখি সং’ঘর্ষে কলেজছাত্র নি’হত