crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মা’দকসেবীদের জায়গা পুলিশ বাহিনীতে হবে না: ডিএমপি কমিশনার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১৭, ২০২২ ৮:৪৯ অপরাহ্ণ
মা’দকসেবীদের জায়গা পুলিশ বাহিনীতে হবে না: ডিএমপি কমিশনার

 

ক্রাইম পেট্রোল ডেস্কঃ

মাদকসেবীদের কোনো জায়গা পুলিশ বাহিনীতে হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। বুধবার রাজারবাগ পুলিশ মিলনায়তনে আয়োজিত ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।

সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, শুধু পাহারা দিয়ে অপরাধ নিয়ন্ত্রণ করা যাবে না। বিভিন্ন অপরাধের সঙ্গে যারা জড়িত, তাদের গ্রেপ্তার করতে হবে, আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।

শফিকুল ইসলাম বলেন, বিট পুলিশিং কার্যক্রমকে আরও বেগবান করতে হবে। এর মাধ্যমে প্রচুর তথ্য পাওয়া যায়, যা সমাজে অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে আরও বেশি তৎপর হতে হবে। মাদক শুধু উদ্ধার করলে হবে না, এর রুট পর্যন্ত যেতে হবে। প্রযুক্তিগত পদ্ধতি প্রয়োগের পাশাপাশি ম্যানুয়েল সোর্স নিয়োগের মাধ্যমে বস্তিগুলো মাদকমুক্ত করতে হবে। মাদকসেবীদের চিহ্নিত করে তাদের মা-বাবা, অভিভাবকদের সঙ্গে কথা বলতে হবে। তারা যেন সুপথে ফিরে আসতে পারে, তার জন্য কাজ করতে হবে বলে তিনি মন্তব্য করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

এপিবিএন হেডকোয়ার্টার্সের সফল অভিযানে ৬৪ টি মোবাইল ও বিকাশ প্র’তারণার টাকা উদ্ধার

ঝিনাইদহে শৈত্যপ্রবাহে তীব্র শীত, বিপর্যস্ত জনজীবন

ঝিনাইদহে শৈত্যপ্রবাহে তীব্র শীত, বিপর্যস্ত জনজীবন

পেকুয়ায় বন্য হাতির আক্রমনে কাঠুরিয়া নিহত

ইসলামপুর ইউপি নির্বাচনে আ’লীগের ত্যাগী ও জনপ্রিয় নেতা খোরশেদুল আলম লেবুর বিকল্প নেই

খুলনায় ছেলেধরা ও বোরকা পার্টির আতঙ্ক!

গৌরীপুরে স্বেচ্ছায় রক্তদানের শীর্ষে দৈনিক জনতার প্রতিনিধি শেখ বিপ্লব

কুমিল্লায় এক দিনে করোনায় অক্রান্ত ৫ জনের মৃত্যু

কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাচথুবী ইউনিয়নে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্যের মতবিনিময় সভা

কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাচথুবী ইউনিয়নে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্যের মতবিনিময় সভা

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

কুমিল্লা জেলা আইনজীবী সমিতি নির্বাচন- ২০১৯-২০২০