crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মহেশপুরে লিচু খাওয়ার অপরাধে ২ হনুমানকে কুপিয়ে হত্যা করেছে মালিক পক্ষের দুর্বৃত্তরা, স্থানীয়দের বিচার দাবি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১৮, ২০২০ ৩:৪৭ অপরাহ্ণ


ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ভবনগর গ্রামে কয়েকশ হনুমানের বসবাস। সেখানে লিচু খেতে গিয়ে বাগানে ছুটাছুটি করায় ২ হনুমানকে কুপিয়ে হত্যা করেছে মালিক পক্ষের দুর্বৃত্তরা। এলাকাবাসী সূত্রে প্রকাশ, সম্প্রতি ভবনগর গ্রামে হনুমানের খাদ্য সংকট তীব্র দেখা দেয়। ফলে খাবারের জন্য হনুমানের ছুটাছুটি বেড়ে গেছে। সোমবার সকালে ভবনগর মাঠে ২টি হনুমানকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এলাকাবাসীর ধারণা খাদ্য সংকটের কারণে লিচু খেতে গিয়ে বাগানে ছুটাছুটি করায় ২ হনুমানকে কুপিয়ে হত্যা করেছে মালিক পক্ষের দুর্বৃত্তরা। স্থানীয়রা দেখতে পায় হনুমান ২টি রক্তাক্ত অবস্থায় মাঠের মধ্যে পড়ে আছে।

এলাকাবাসীরা জানায় ,এই এলাকার হনুমানদের সরকারিভাবে সংরক্ষণের ব্যবস্থা না নিলে ক্রমান্বয়ে হনুমান নিধন হয়ে যাবে।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফজলুল কবিরের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এটি বন বিভাগের দায়িত্ব আমাদের কোন দায়িত্ব নেই।

বিষয়টি মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে তিনি বলেন, আমি বন বিভাগের সাথে যোগাযোগ করে দেখছি।

ব্রিটিশ আমল থেকে শ্যামকুড় ইউনিয়নের ভবনগর গ্রামে এই হনুমানগুলো বসবাস করে আসছে। এলাকার সচেতন মহলের দাবি এসব হনুমান সরকারিভাবে সংরক্ষণ করা এবং হনুমান যারা নিধন করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

প্র*তারণার জাল বিস্তার করে কোটি টাকার মালিক ‘কবিরাজ’ আজমীর আলম

মা’দক-জু’য়া বন্ধে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে

মা’দক-জু’য়া বন্ধে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে

দিনাজপুরে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ অনুষ্ঠিত

রংপুরে সর্বাত্মক লকডাউনের পঞ্চম দিনে রাস্তায় মানুষ ও যানবাহন চোখে পড়ার মতো

দিঘলিয়ায় যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ মা’দক কারবারি গ্রে’ফতার

মনোহরগঞ্জে হ’ত্যা মামলার আসামি চট্টগ্রাম থেকে গ্রে’ফতার

মনোহরগঞ্জে হ’ত্যা মামলার আসামি চট্টগ্রাম থেকে গ্রে’ফতার

বঙ্গবন্ধুর অনুপ্রেরণা ও উদ্দীপনার উৎস ছিলেন বঙ্গমাতাঃ স্থানীয় সরকার মন্ত্রী

বঙ্গবন্ধুর অনুপ্রেরণা ও উদ্দীপনার উৎস ছিলেন বঙ্গমাতাঃ স্থানীয় সরকার মন্ত্রী

কেএমপি’র লবণচরা থানা পুলিশের অভিযানে দেশীয় অ’স্ত্রসহ গ্রেফতার-২

ঝিনাইদহে ওয়ান শুটারগানসহ র‌্যাব -৬’র জালে সন্ত্রাসী বন্দি

ঝিনাইদহে ওয়ান শুটারগানসহ র‌্যাব -৬’র জালে সন্ত্রাসী বন্দি