crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৩:২২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মহিউদ্দিনকে আহ্বায়ক করে হোমনা উপজেলা বিএনপির কমিটি গঠন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৫, ২০২৪ ১১:০৪ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
কুমিল্লার হোমনায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিনকে আহ্বায়ক এবং মো. মোজাম্মেল হক মুকুলকে সদস্য সচিব করে নতুন কমিটি গঠন করা হয়েছে।

আজ শুক্রবার, ২৫ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), কুমিল্লা উত্তর জেলা শাখার সদস্য সচিব এ.এফ.এম. তারেক মুন্সি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, হোমনা উপজেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ৫১ সদস্য বিশিষ্ট একটি হোমনা উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিতে হোমনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিনকে আহ্বায়ক করা হয়েছে।

অপরদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, হোমনা পৌর বিএনপির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা হয়। আগামী ৩০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে হোমনা পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে হোমনা পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. ছানা উল্লাহ সরকারকে আহ্বায়ক এবং নজরুল ইসলামকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নতুন তথ্য উপদেষ্টার দায়িত্ব পেলেন মাহফুজ আলম

সরকারি প্রাথমিকের সব শিক্ষকরা বেতন পাবেন ১৩তম গ্রেডে

তেঁতুলিয়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দুই ভাইয়ের ল ড়া ই

মধুপুরে পাকা রাস্তায় দাপিয়ে চলছে ভেকু

হোমনায় বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডোমারে স্থানীয় সুশীল সমাজ ও সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা

নাসিরনগরে করোনায় পল্লী চিকিৎসকের মৃত্যু

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

বিএনপির কেন্দ্রীয় ত্রাণ তহবিলে ঘোড়াঘাট উপজেলা বিএনপির দুই লক্ষ টাকা হস্তান্তর

বিএনপির ঐতিহাসিক জয়, যে প্রতিক্রিয়া জানালো আন্তর্জাতিক গণমাধ্যম