crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কুচকাওয়াজ এর শুভ উদ্বোধন এবং অভিবাদন গ্রহণ অনুষ্ঠানে কেএমপি’র পুলিশ কমিশনার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২৬, ২০২৪ ৯:০১ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ এর শুভ উদ্বোধন এবং অভিবাদন গ্রহণ অনুষ্ঠানে কেএমপি’র পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক।

আজ মঙ্গলবার কেএমপি’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ ২৬ মার্চ ২০২৪ খ্রি. মঙ্গলবার বাঙালি জাতির জীবনে এক ঐতিহাসিক দিন। আজ মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের ২৬ শে মার্চের প্রথম প্রহরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার মধ্য দীর্ঘ নয় মাস ব্যাপী লড়াই সংগ্রাম শুরু হয়। দিনটিকে শ্রদ্ধাভরে স্মরণের জন্য সকাল থেকে নানা কর্মসূচি পালিত হয়। আজ সকাল ৮:০৫ ঘটিকায় খুলনা জেলা স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে কুচকাওয়াজ, শরীর চর্চা প্রদর্শনী এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন অনুষ্ঠানের শুরুতে বেলুন, ফেস্টুন ও পায়রা উড্ডয়নের মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ। খুলনা জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, একযোগে সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, শিশু-কিশোর সংগঠন, কারারক্ষী, বাংলাদেশ স্কাউট, রোভার স্কাউট, গার্লস গাইড কর্তৃক বর্ণাঢ্য কুচকাওয়াজ ডিসপ্লে এবং শরীর চর্চা প্রদর্শনী শেষে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা, খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক, বিপিএম (বার), পিপিএম, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম, এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছাঃ তাসলিমা খাতুন; খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফীন এবং খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, পিপিএম (বার)-সহ রাজনৈতিক, সরকারি ও বেসরকারি প্রশাসনের শীর্ষ কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে এসিআই ক্রপ কেয়ার এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে : আইজিপি

জামালপুরে জাতির পিতা বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৫তম জন্মদিন পালিত

হোমনায় দুঃস্থ ও অতিদরিদ্রদের মাঝে ভিজিএফে এর চাল বিতরণ

আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার আইনিভাবে কোনো সুযোগ নেই: রিজওয়ানা হাসান

দিনাজপুরের পুলিশ সুপার আনোয়ারের বিরুদ্ধে বিচারিক তদন্তের নির্দেশ

পাবনা চাটমোহর প্রেসক্লাবের বার্ষিক নৌ ভ্রমণ ও চড়ইভাতি অনুষ্ঠিত

ঝিনাইদহে মর্নিংবেল চিল্ড্রেন একাডেমির শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষ বিতরণ

খুলনা সদর থানা পুলিশের অভিযানে ছি*নতাই হওয়া মোটরসাইকেল ও মোবাইলসহ ছিন*তাইকারী আটক

পোস্টার থাকছেনা ভোটের প্রচারণায় : ইসি