crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গেলেন দিদার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১৮, ২০১৯ ১২:১০ অপরাহ্ণ

নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারীর ডিমলায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গেলেন দুই সন্তানের জনক শরিফুজ্জামান দিদার(৪০)নামের এক প্রেস ব্যবসায়ী যুবক।একই ঘটনায় আসিফ ইকবাল(২৮)নামের অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন।
রোববার(১৭নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার সদর ইউনিয়নের পচারহাট ময়দানের পাড় নামক স্থানের প্রধান সড়কে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।নিহত দিদার উপজেলার বাবুরহাট সদরের সীমা সিনেমা হল সংলগ্ন এলাকার মুক্তিযোদ্ধা হাসানুজ্জামানের বড় ছেলে ও জামান প্রেসের মালিক।একই ঘটনায় আহত আসিফ জলঢাকা উপজেলার বগুলাগাড়ি ইউনিয়নের চৌধুরী পাড়া গ্রামের মুজাহিদের ছেলে।
প্রত্যেক্ষদর্শী আহত আসিফ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,ঘটনার সময় ব্যবসায়ী দিদার তার শ্যালক আসিফকে সাথে নিয়ে একই মোটরসাইকেলযোগে দু’জনে প্রধান সড়ক দিয়ে রংপুরের উদ্দেশে যাচ্ছিলেন।পথে পচারহাট ময়দানের পাড় নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মাইক্রোবাসের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে তারা দু’জনে ছিটকে পড়েন।পরে স্থানীয়রা তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে ডিমলা সরকারি হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিদার মৃত্যুবরণ করেন।
ঘটনাটি নিশ্চিত করেছেন ,ডিমলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম সরকার।
এ ব্যাপারে ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনার সময় ঘাতক মাইক্রোবাসটি দ্রুত পালিয়ে যাওয়ায় তা আটক করা সম্ভব হয়নি।নিহতের পরিবারসহ কারো কোনো অভিযোগ না থাকায় লাশ দাফন করতে বলা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আওয়ামী যুবলীগ ভাড়রা ইউনিয়ন (পূর্ব) এর বর্ধিত সভা অনুষ্ঠিত

সিঙ্গাইরে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলেন ইউএনও

আজ থেকেই অপরাধী ও স*ন্ত্রাসীদের গ্রেফতার করতে চিরুনি অভিযান শুরু : স্বরাষ্ট্র উপদেষ্টা

ক্লুলেস ছিনতাই মামলার তথ্য উদঘাটন করল বগুড়া সিআইডি, মূল আসামী গ্রেফতার

সারা দেশে করোনায় ৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৫৬

বনজ সম্পদ ধ্বং-সকারীর বিরুদ্ধে ব্যবস্হা নিনঃ বন-উপমন্ত্রী হাবিবুন নাহার

বনজ সম্পদ ধ্বং-সকারীর বিরুদ্ধে ব্যবস্হা নিনঃ বন-উপমন্ত্রী হাবিবুন নাহার

হোমনায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

হোমনায় ইউএনও’র অন্য রকম ঈদ উদযাপন, ভিক্ষুক ও পথচারীদের মাঝে খাবার বিতরণ

নির্বাচন ব্যবস্থার সংস্কার ছাড়া সুশাসন সম্ভব নয়: কংগ্রেসের আলোচনায় বক্তারা

ডোমারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত