crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মধুপুরে ৮০ বছর বয়সেও মিলেনি বয়স্ক ভাতার কার্ড!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ৩০, ২০২০ ১:৩৭ অপরাহ্ণ

মো: আ: হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুরে তোতা মিয়ার বয়স ৮০ বছরের উপরে । সে বয়সের ভারে ন্যূব্জ। চোখেও তেমন দেখেন না, কানেও ভালোভাবে শোনেন না। তোতা মিয়ার কপালে এখনও পর্যন্ত বয়স্ক ভাতার কার্ড জোটেনি। তোতা মিয়ার বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলার মধুপুর পৌর এলাকার ৯নং ওয়ার্ডের মালাউড়ি গ্রামে। তিনি মৃত খোদা বখসের ছেলে। এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, তোতা মিয়ার সংসারে খুবই টানাটানি।
অভাবের তাড়নায় সে মধুপুর থানার মোড়ে রাস্তার ধারে বসে সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করছে।
তার এই দুরবস্থা এতদিনেও কোনো জনপ্রতিনিধির নজরে আসেনি বিধায় সামাজিক নিরাপত্তার বিভিন্ন প্রকল্পের আওতায় রাষ্ট্রীয় সুবিধা বয়স্ক ভাতা অথবা দরিদ্র হিসেবে কোনো ভাতা বা সুবিধা কখনো পাননি তোতা মিয়া। তোতা মিয়া কান্না বিজড়িত কন্ঠে আমাদের প্রতিনিধিকে জানান, আমি বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও এখন পর্যন্ত সরকারি কোন সুযোগ -সুবিধা পাইনি।

এলাকার বাসিন্দারা বলেন, তোতা মিয়ার ঘরের যে অবস্থা, তাতে বৃষ্টি এলে সবকিছু ভিজে যায়। তোতা মিয়া খুব কষ্টের মাঝে জীবন যাপন করছে বলেও জানান তারা। তারা আরও জানান, তোতা মিয়ার সংসার খুবই অভাব অনটনের মধ্যো দিয়ে চলছে। এমতাবস্হায় তার বয়স্ক ভাতাসহ সকল প্রকার সরকারি সুযোগ -সুবিধার প্রয়োজন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় সার্কেল এএসপি’র নেতৃত্বে নিখোঁজের ১২দিন পর যুবকের লাশ উদ্ধার

হোমনায় অনুমতিবিহীন শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালন

ডোমারে অগ্নিকাণ্ডে ৫৬টি ঘর পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

দ্রুততম সময়ের মধ্যেই শহরের চেহারা পাল্টে যাবে: মেয়র ইকরামুল হক টিটু

বরিশালে মা ইলিশ ধরার অপরাধে ৩৬ জেলের কারাদণ্ড

কেএমপির খালিশপুর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

হোমনায় করোনায় মৃত ব্যক্তির জন্য ফোন করলেই খাটিয়া পৌঁছে দিবে পুলিশ

ঝিনাইদহে এবার নুসরাত হত্যার প্রতিবাদে রাস্তায় নামলেন প্রতিবন্ধি শিশুরা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১০ মা’দক কারবারি গ্রেফতার

ভূমি অ’পরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২২’-এ তাৎক্ষণিক শা’স্তির বিধান রাখার সুপারিশ

ভূমি অ’পরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২২’-এ তাৎক্ষণিক শা’স্তির বিধান রাখার সুপারিশ