crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মধুপুরে পূর্ব শত্রুতার জের ধরে পানের বরজ কেটে ৪ লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৪, ২০২০ ১০:৫৮ পূর্বাহ্ণ
মধুপুরে পূর্ব শত্রুতার জের ধরে পানের বরজ কেটে ৪ লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ

 

মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরের মির্জাবাড়ী ইউনিয়নের আম্বাড়ীয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে পানের বরজ কেটে ৪ লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ উঠেছে। জানা যায়, ওই গ্রামের মৃত আজ আলীর ছেলে আজমত আলীর সাথে একই এলাকার মাজম আলীর ছেলে বেলাল হোসেন গংদের সাথে দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে শনিবার(১২ সেপ্টেম্বর) রাতে আজমত আলীর পানের বরজে ঢুকে বেলাল তার লোকজন নিয়ে পানের বরজের পান গাছ কেটে প্রায় চার,পাচ লক্ষ টাকার ক্ষতি করছে বলে ভুক্তভোগী আজমত আলী জানান।

এলাকার তুলা মিয়া জানান, আমি ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় বেলালকে পানের বরজ থেকে বের হতে দেখেছি।

ভুক্তভোগী আজমত আলী জানান, আমি কৃষি ব্যাংক এবং বিভিন্ন এনজিও হতে টাকা লোন নিয়ে এ পানের বরজ করেছি। এখন আমি কীভাবে এসব টাকা পরিশোধ করব। এর আগেও বেলাল আমার কলার বাগানের কলাসহ গাছ কেটে ছিল। এব্যাপারে মির্জাবাড়ী ইউপি চেয়ারম্যান শাহজাহান তালুকদানের সাথে কথা বললে তিনি জানান, ভুক্তভোগী আজমত আলী আমাকে বিষয়টি অবগত করলে আমি ঘটনাস্হল পরিদর্শন করেছি। যে বা যারা এ ধরনের জঘন্যতম কাজ করে আজমত আলীর তথা দেশের ক্ষতি করেছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্হা গ্রহণের লক্ষে আমি তাদেরকে আইনগত ব্যবস্হা নেওয়ার পরামর্শ দিয়েছি। এ ঘটনায় আজমত আলী বাদী হয়ে মধুপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে আজমত আলী জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ভারি বর্ষণে রংপুর শহরের নিম্নাঞ্চল প্লাবিত, বিপর্যস্ত জনজীবন

তিতাসে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, আলোচনা সভা ও র‍্যালি

শৈলকুপায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাঠে আনসার-ভিডিপি সদস্যরা

নাসিরনগরে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত রোববার: আইনমন্ত্রী

ঝিনাইদহে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

তিতাসের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী বিতরণ করলেন সেলিমা আহমাদ এমপি

দাউদকান্দিতে হতদরিদ্র মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিলো- মানবতা একতা ফাউন্ডেশন

দিনাজপুরের পাওনা টাকা চাইতে গিয়ে মামলার শিকার হলেন ব্যবসায়ীরা

পৌরমেয়রকে হুমকি দিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রব্বানী