crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মধুপুরে কিশোরীকে অপহরণকালে এক বখাটে আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২২, ২০২১ ৫:৩৪ অপরাহ্ণ
মধুপুরে কিশোরীকে অপহরণকালে এক বখাটে আটক

 

আঃ হামিদ, মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের ধলপুর গ্রামে এক কিশোরীকে নিয়ে পালানোর সময় এক বখাটে যুবককে আটক করেছে স্থানীয় এলাকাবাসী।স্থানীয় ইউপি চেয়ারম্যান আহাম্মদ আলী জানান- ১৯শে মার্চ শুক্রবার রাত ৮ টার দিকে এই এলাকার আব্দুল গফুরের বখাটে ছেলে রাজু (১৯)একই এলাকার এক কিশোরী মেয়েকে নানা প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে ঘর থেকে বের করে। পরবর্তীতে কিশোরীকে বিয়ের প্রলোভন দেখায় কিন্তু সে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে বখাটে রাজু জোর করে উঠিয়ে নিতে গেলে মেয়েটির আর্তচিৎকারে আশপাশের লোকজন এসে রাজুকে ধরে ফেলে এবং প্রসাশনকে অবহিত করেন।
মধুপুর উপজেলা কমিশনার( ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম.এ করিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বখাটে রাজুকে দোষী সাব্যস্ত করে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন কুড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহাম্মদ আলী, পুলিশ প্রসাশন ও ইউপি সদস্যসহ ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, উপজেলা কমিশনার (ভূমি) এম.এ করিম বিগত করোনা মহামারি থেকে শুরু করে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীদের স্বাস্থ্যসেবা, খাদ্য দ্রব্যের মুল্য বৃদ্ধি, নানান অনিয়মের বিরুদ্ধে এবং বাল্য বিবাহ রোধে মোবাইল কোর্ট পরিচালনা করে মধুপুরবাসীর আস্থাশীল ও সাদা মনের মানুষ হিসেবে পরিচিতি লাভ করেছেন। তার এই নানামুখী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কবি মুজাহিদ বিল্লাহ সভাপতি ও তারিক মেহের সাধারণ সম্পাদক

মাদারীপুরে ডা’কাতির প্রস্তুতিকালে দেশীয় অ’স্ত্রসহ ৫ ডা’কাত গ্রেফতার

অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধ হচ্ছে ১৬ ডিসেম্বর, নিবন্ধন করবেন যেভাবে

সরকারি প্রাথমিকের সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ বাতিলের রায় স্থগিত

গাংনীতে ৬ কেজি গাঁজাসহ ২ মাদক বিক্রেতা গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ মা’দক কারবারি গ্রেফতার

হোমনায় ইলেকট্রনিক্স দোকানে দু:সাহসিক চুরি

মধুপুরে ডকডাউনের চতুর্থ দিনে রাস্তায় বেড়েছে মানুষের চলাচল

স্বাস্থ্য খাতে বেশি বরাদ্দ ও দুর্নীতি প্রতিরোধ চায় বাংলাদেশ কংগ্রেস

কুমিল্লার জেলা প্রশাসক কর্তৃক গণবিজ্ঞপ্তি প্রকাশ