crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মধুপুরে আনারস বাগানে গাছে বাঁধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৩, ২০২০ ৮:৩৯ অপরাহ্ণ

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের পাটপচা এলাকা হতে সোমবার (২ নভেম্বর) দুপুরে আনারস বাগানের কাঁঠাল গাছে বাঁধা অবস্হায় এমদাদুল হক(১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করছে মধুপুর থানা পুলিশ। নিহত যুবক মহিষমারা কোনাপাড়া এলাকার সুরুজ আলীর ছেলে।

এ ব্যাপারে মধুপুর থানায় যোগাযোগ করলে হত্যাকাণ্ড ঘটনার তদন্তকারী কর্মকর্তা এস আই সুশান্ত সরকার জানান, ঘটনাস্হল তদন্ত করে জানা যায়, নিহত এমদাদ মহিষমারা কোনাপাড়া এলাকার সুরুজ মিয়ার ছেলে। নিহতের মরদেহটি পাটপচা এলাকার জনৈক ছালাম হাজীর আনারস বাগানের একটি কাঁঠাল গাছের সঙ্গে বসা অবস্হায় বাঁধা ছিল।

নিহতের পরিবারের লোকজনের নিকট হতে জানা যায়, এমদাদ গতকাল সন্ধায় জুতা এবং মশার কয়েল কেনার জন্য বাড়ী হতে বের হয় । রাত দশটার পরও এমদাদ বাড়ী না ফেরায় এমদাদের মোবাইল নাম্বারে তার পিতা ফোন করলে নাম্বারটি বন্ধ দেখায়। পরে রাতেই সম্ভাব্য সকল স্হানে খোঁজ নেয় পরিবারের লোকজন। সকালের দিকে মাহফুজা নামে এক মহিলা আনারস বাগানে ঘাস কাটতে গেলে তার লাশটি দেখতে পেয়ে চিনতে পেরে নিহতের চাচা আলমগীরকে খবর দেয়। পরে ঘটনা জানা জানি হলে এলাকার লোকজন মধুপুর থানা পুলিশকে খবর দিলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে ঘটনাটি তদন্তের নির্দেশ দেন। তদন্ত করে লাশের সুরতহাল রেকর্ড করে লাশটি ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর জন্য আনা হয়। হত্যাকাণ্ডের ঘটনাটির তদন্ত চলমান আছে। তিনি আরও জানান রাতের যে কোন সময় হত্যাকাণ্ডটি অন্য কোথাও ঘটিয়ে আনারস বাগানে এনে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে।

এব্যাপারে মধুপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক কামাল জানান, যারাই এ হত্যাকাণ্ডটি ঘটিয়ে থাকুক, অতি দ্রুত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার হলেন হোমনার কৃতী সন্তান মোহাম্মদ মোসারফ হোসেন

মহেশপুর সীমান্তে থামছে না অবৈধ পারাপার, নারী ও শিশুসহ আটক-১০

জনবল সংকটে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ১০ জনের বিপরীতে কনসালট্যান্ট ১ জন

নাসিরনগরে জাতীয় ভিটামিন“এ”প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

ভিখারীর নবজাতক সন্তানের দায়িত্ব নিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন চান্দগাঁও থানার ওসি মো. মাঈনুর রহমান

সরিষাবাড়ীতে ব্যক্তি উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

দিনাজপুরে ১ কোটি ৮৬ লাখ নগদ টাকা ও চেক বিতরণ করলেন সাংসদ শিবলী সাদিক

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

পটুয়াখালীর বাউফলে স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আতঙ্কে কমে গেছে রোগীর সংখ্যা

১৭ কোটি মানুষের মাঝে বিরাজমান বৈষম্য দূরীকরণে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ জরুরি