crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৫:৩৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ভ্যাকসিন কিনতে একনেক সভায় ৪ হাজার কোটি টাকা অনুমোদন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৫, ২০২১ ৯:৫৪ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

অনলাইন ডেস্কঃ প্রকল্পের আওতায় করোনা ভ্যাকসিন ক্রয়, সংরক্ষণ ও সরবরাহের জন্য মোট ৪ হাজার ৩১৪ কোটি ৪৯ লাখ ১৭ হাজার টাকা চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে চলতি বছরের জুন পর্যন্ত ভ্যাকসিন কিনতে ৩ হাজার ৩০ কোটি টাকা খরচ করা হবে এবং বরাদ্দের বাকি অর্থ পর্যায়ক্রমে খরচ হবে।

আজ মঙ্গলবার (৫ জানুয়ারি) একনেক সভায় ভ্যাকসিন কেনাসহ মোট ৭টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। সভায় গণভবন থেকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে শেরে-বাংলা নগরে মন্ত্রিসভা কমিটি পরিষদ (এনইসি) সম্মেলনকক্ষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ সংশ্লিষ্ট মন্ত্রী-সচিবরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি-ডিসেম্বরের মধ্যে ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা আছে বলে পরিকল্পনা কমিশনকে অবগত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে, ঠিক কোন দেশ থেকে ভ্যাকসিন সরবরাহ করা হবে তা এখনো জানা যায়নি।এর আগে, সোমবার (৪ জানুয়ারি) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ এর ভ্যাকসিন বাংলাদেশে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদফতর। ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান জরুরি ভিত্তিতে ব্যবহারের সাময়িক অনুমোদন (ইইউএ) দেন।

কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক আবু হেনা মোরশেদ জামান বলেন, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকা বাংলাদেশে জরুরি ব্যবহারের জন্য ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক গতকাল (৪ জানুয়ারি) সন্ধ্যায় জরুরি ভিত্তিতে ব্যবহারের সাময়িক অনুমোদন (ইইউএ) দিয়েছেন।

এদিকে, ওষুধ প্রশাসন অধিদফতরের অনুমোদনের পর সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকাটি বাংলাদেশে ব্যবহারের আর কোনো বাধা থাকছে না। ভারতীয় সংস্থা সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি অনুযায়ী বাংলাদেশে ব্যবহারের অনুমোদন পাওয়ার এক মাসের মধ্যে তাদের টিকা সরবরাহ করতে হবে বলে জানিয়েছেন বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। তিনি বলেছেন, চুক্তি মোতাবেক এখন সেরাম ইনস্টিটিউটকে ধাপে ধাপে তিন কোটি ডোজ টিকা বাংলাদেশকে সরবরাহ করতে হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দিনাজপুর সদরের আস্করপুর ইউনিয়ন মহিলাদলের কর্মীসভা অনুষ্ঠিত

নানা সমস্যায় জর্জরিত সৈয়দপুর রেলওয়ে হাসপাতাল

রংপুরে ভোটবিহীন ব্যবসায়ী কমিটির হটকারীতামূলক সিদ্ধান্ত বয়কটসহ নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের আহবান

করিমগঞ্জে চাঞ্চল্যকর হুমায়ূন হত্যার রহস্য উন্মোচন

হোমনায় পৃথক পৃথকভাবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত

দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন অতি ভারি বর্ষণের পূর্বাভাস

রংপুরে নর্দান প্রাইভেট মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন ও অবস্থান ধর্মঘট

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক কারবারি গ্রে’ফতার

ডোমারে শাশুড়ির নি*র্যাতনের শিকার হয়ে গৃহবধূ বুলবুলি হাসপাতালে

বাগাতিপাড়ায় দ্বিতীয় দফায় চু’রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল চো’র

বাগাতিপাড়ায় দ্বিতীয় দফায় চু’রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল চো’র