crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ভোটের মাঠে শৃঙ্খলা রক্ষায় কিশোরগঞ্জে পোলিং এজেন্ট ও সাংবাদিকদের সঙ্গে সভা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ১০:০১ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে কিশোরগঞ্জে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোলিং এজেন্ট, সাংবাদিক, নির্বাচন পর্যবেক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোরশেদ আলম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদ।
মতবিনিময় সভায় নির্বাচন কর্মকর্তারা পোলিং এজেন্ট, সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের নির্বাচনের আগে, ভোটগ্রহণ চলাকালীন এবং ভোট পরবর্তী সময়ের করণীয় ও বর্জনীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। ভোটকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা, নির্বাচন আচরণবিধি মেনে চলা এবং কোনো ধরনের অনিয়ম বা বাধা সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের পাশাপাশি প্রার্থী, পোলিং এজেন্ট, গণমাধ্যম, পর্যবেক্ষক ও সুশীল সমাজের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডুলাহাজারায় দিনেদুপুরে মা’রধর করে টাকা ছি’নতাই, থানায় অভিযোগ

ডুলাহাজারায় দিনেদুপুরে মা’রধর করে টাকা ছি’নতাই, থানায় অভিযোগ

আইজিপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

কালীগঞ্জে লিচু বাগানে নলকূপ বসাতে গিয়ে বের হচ্ছে গ্যাস

ঝিনাইদহের মহেশপুরে ইটভাটায় ‘চাঁদাবাজি’

তিন বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস, পাহাড় ধসের আশঙ্কা

চকরিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সরিষাবাড়ীতে ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরণ শীর্ষক ৩ দিনের প্রশিক্ষণ শুরু

ক ছাড়াই ইংরেজি শিখুন

অবশেষে এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলীর আশ্বাস দিল মন্ত্রণালয়

নাসিরনগরে ৬৪ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক