crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ভার্চুয়াল কোর্টকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ আইনজীবী কংগ্রেস

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১৩, ২০২০ ৩:২৭ অপরাহ্ণ


আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
দেশের উচ্চ ও নিম্ন আদালতগুলোতে সম্প্রতি শুরু হওয়া ভার্চুয়াল কোর্ট সিস্টেমকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ আইনজীবী কংগ্রেস। ফেসবুক বার্তায় সংগঠনটির উপদেষ্টা, বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. মোঃ ইয়ারুল ইসলাম বলেছেন, বিচার বিভাগের জন্য ভার্চুয়াল কোর্ট ব্যবস্থা ভালো হবে, তবে পদ্ধতিটিকে আরো ডিজিটালাইজড্  করতে হবে। ফেসবুক বিবৃতিতে তিনি কিছু সুপারিশ প্রদান করেছেন। তিনি বলেছেন, আইনজীবীরা বাসায় বসে যাতে যোগাযোগ করতে পারেন সে ব্যবস্থা করতে হবে। বিচারপ্রার্থীরা আইনজীবী বরাবর ডকুমেন্ট স্ক্যান করে পাঠাবেন এবং আইনজীবীরা কোর্টের নির্ধারিত ই-মেইলে সেটা ফরওয়ার্ড করবেন। এখানে ডকুমেন্টের ব্যাপারে আইনজীবীদেরকে দায়ী করা যাবে না। গতানুগতিক আবেদনের পরিবর্তে ডিজিটাল আবেদন পদ্ধতি চালু করতে হবে যেখানে শুধু আদেনকারীর নাম ও গ্রাউন্ডসমুহ লিপিবদ্ধ করতে হবে। সরাসরি ওয়ার্ড ফাইল থেকে সেন্ট করায় সেখানে আইনজীবীর স্বাক্ষর বাধ্যতামূলক থাকবে না। আবেদনে প্রদত্ত ই-মেইল, ফোন ও আইডি নং দেখে কোর্ট স্টাফরা আইনজীবীসহ প্রদত্ত তথ্যসমুহ যাচাই করবেন। বিচারক কাগজপত্র দেখে সিদ্ধান্ত নিবেন যা ই-মেইলযোগে সংশ্লিষ্ট কোর্ট ও কারাগার, সংশ্লিষ্ট সেকশন ও আইনজীবী বরাবর প্রেরিত হবে। ভার্চুয়াল কোর্ট ব্যবস্থাকে সীমিত আকারে সব অবকাশকালীন সময়ে রাখার ব্যাপারে মতামত দিয়েছে সংগঠনটি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শান্তিরাম ইউপির বন্যা কবলিত ২০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ

ঝিনাইদহে পূর্বাশা পরিবহনে র‌্যাব-৬’র অভিযানে জুতার ১২ পিস স্বর্ণের বার উদ্ধার: গ্রেফতার ১

পঞ্চগড়ে গরু চুরি

বিশেষ আমল

ঝিনাইদহে সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অপরাধে যুবক গ্রেফতার

ডোমারে সাবেক ফুটবল খেলোয়াড়দের পুনর্মিলনী ও প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ডোমারে সাবেক ফুটবল খেলোয়াড়দের পুনর্মিলনী ও প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নাসিরনগরে আমন ধান সংগ্রহে উম্মুক্ত লটারির মাধ্যমে কৃষক বাছাই

কেএমপি’র অভিযানে মা-দ-ক-সহ ৭ ব্যবসায়ী গ্রেফতার

রংপুরে ধর্মসভা মন্দিরে ১০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

রংপুরে চোরাই মালামাল ও মদসহ গ্রেফতার- ১১