crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ব্যারিস্টারি পড়তে গিয়ে লা-শ হয়ে দেশে ফিরলেন পঞ্চগড়ের ফায়াদ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১২, ২০২১ ৯:২১ অপরাহ্ণ

আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি>>
গত ১২ সেপ্টেম্বর যুক্তরাজ্যের ব্রিস্টল শহরে একটি বাড়িতে দু-র্বৃ-ত্তে-র ধা-রা-লো অ-স্ত্রে-র আ-ঘা-তে খু-ন হন পঞ্চগড়ের সন্তান ফাহাদ হোসেন প্রামাণিক (২৭)। স্বপ্ন ছিলো উচ্চ শিক্ষিত হয়ে মা-বাবার স্বপ্ন পূরণ করবে, হবে ব্যারিস্টার। তবে ব্যারিস্টারি পড়া শেষ না হতেই দু-র্বৃ-ত্তে-র হা-ম-লা-য় পরকালে পারি দিতে হলো ফাহাদকে। নিহতের দীর্ঘ একমাস পর সকল আইনি প্রক্রিয়া শেষ ফাহাদের নিথর সেই দেহ দেশে এনে নিজ গ্রামের বাড়ি পঞ্চগড়ে চিরশায়িত হয়েছেন।
ফাহাদ পঞ্চগড় শহরের উত্তর জালাসী এলাকার ব্যবসায়ী নাজমুল হক প্রামাণিকের ছেলে। গত সোমবার (১১ অক্টোবর) রাতে হ-ত্যা-কা-ণ্ডে-র এক মাস পর তার লা-শ পৌঁছায় বাড়িতে। এদিকে খালি হয়ে গেছে আশায় বুক বাঁধা মা–বাবার কোল। ফাহাদের লা-শ আসবে বলে সন্ধ্যা থেকেই পাড়া–প্রতিবেশী ও স্বজনেরা ভিড় করছিলেন তাদের বাড়িতে।
এদিকে মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ১০টায় পঞ্চগড় শহরের দারুল উলুম মাদ্রাসা মাঠে ফাহাদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার চাকলা হাট ইউনিয়নের নেকিপাড়া এলাকায় তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
ফাহাদের পরিবারের সদস্যরা বলেন, গত ১২ সেপ্টেম্বর যুক্তরাজ্যের ব্রিস্টল শহরে একটি বাড়িতে দু-র্বৃ-ত্তে-র ধা-রা-লো অ-স্ত্রে-র আ-ঘা-তে খু-ন হন ফাহাদ। পরদিন পুলিশ ওই বাড়ির একটি কক্ষ থেকে ফাহাদসহ দুজনকে উদ্ধার করে। ১৫ সেপ্টেম্বর পঞ্চগড় জেলা প্রশাসন ও পুলিশের মাধ্যমে ফাহাদের খু-ন হওয়ার বিষয়টি জানতে পারেন তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে পুলিশ ইতোমধ্যে দু’জনকে গ্রেপ্তার করেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
ফাহাদ পঞ্চগড় বিষ্ণু প্রসাদ (বিপি) সরকারি উচ্চবিদ্যালয় থেকে ২০০৯ সালে এসএসসি পাস করেন ফাহাদ। এরপর ঢাকার ভূঁইয়া একাডেমি থেকে স্নাতক সম্পন্ন করেন। উচ্চশিক্ষা অর্জন করে ভালো আইনজীবী হওয়ার স্বপ্ন ছিল তার। পরে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি নিতে ২০১৮ সালে যুক্তরাজ্যে চলে যান ফাহাদ।
উল্লেখ্য, এর আগে গত ৮ অক্টোবর যুক্তরাজ্যের ব্রিকলেন জামে মসজিদে ফাহাদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লা-শ-টি বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করে বাংলাদেশ হাইকমিশন।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সরিষাবাড়িতে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের মৃত্যুদণ্ড

নোয়াখালীতে গৃহবধুকে বিবস্ত্র করে নির্যাতনকারী আসামি ইসরাফিলের আত্মসমর্পণ

নোয়াখালীতে গৃহবধুকে বিবস্ত্র করে নির্যাতনকারী আসামি ইসরাফিলের আত্মসমর্পণ

ঘোড়াঘাট ২ মাংস ব্যবসায়ীর ২০ হাজার টাকা জ’রিমানা

এমপি শামীমের উদ্যোগে সুন্দরগঞ্জের মানুষের স্বপ্ন পূরণ, তিস্তা ব্রিজ দ্রুত বাস্তবায়নে মন্ত্রীসভায় অনুমোদন

ফের শৈলকুপায় সাপের কামড়ে দুই ভাইয়ের মৃত্যু !

স্বাস্থ্য মন্ত্রীর কাছ থেকে নাগরপুর হাসপাতালের নতুন এম্বুলেন্সের চাবি গ্রহণ করছেন এমপি টিটু

কিশোরগঞ্জে ফিশারি দ*খলের পাঁয়তারা, অ*পপ্রচারের অভিযোগ

ঝিনাইদহে লকডাউন কার্যকরে মাঠে রয়েছে প্রসাশন

ঝিনাইদহ কেসি কলেজ ছাত্র হোস্টেলের পায়খানার দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ, নেই কোনো প্রতিকার

৪৬তম বিসিএস’র বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৩ হাজার ১৪০ জন