crimepatrol24
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৯:৪৪ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বোরহানউদ্দিনে ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপর হা’মলায় ট্রলার জব্দ, আটক ১

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৮, ২০২৪ ৮:২৯ অপরাহ্ণ

 

মোঃ বাবুল রানা, জেলা প্রতিনিধি, ভোলা:
মা ইলিশ রক্ষা অভিযানে ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেঁতুলিয়া নদীতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানসহ পুলিশের উপর হা’মলা চালিয়েছে জেলেরা। এ হা’মলায়
এএসআই হেলালের কাঁধ বৈঠার আঘাতপ্রাপ্ত হয় ও একজন পুলিশ কনস্টেবলের আঙুল ফে’টে যায়।

রবিবার বিকালে তেঁতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষা অভিযান চলার সময় হা’মলার ঘটনা ঘটে। এতে দু’টি নৌকা জব্দ ও শাকিল নামক ১জন জেলেকে আটক করেছে পুলিশ।

এসময় ২৫ জন হা’মলাকারী জেলে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া হা’মলাকারী জেলেরা উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের জয়া বেড়ীর মাথা মাছ ঘাট ও নয়নের খাল মাছ ঘাট এলাকার জেলে।

বোরহানউদ্দিন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান জানান, ‘তেঁতুলিয়া নদীতে বালু উত্তোলন ও নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকারের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইন-শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত থাকা অবস্থায় ২টি নৌকায় প্রায় ২০-২৫ জন ব্যক্তিকে ইলিশ ধরতে দেখা যায়।
এদেরকে ধরতে সঙ্গীয় ৩ জন পুলিশ সদস্য ও নি’রস্ত্র ৫ জন কর্মকর্তা-কর্মচারী মিলে দু’টি দুর্বৃত্ত দলকে তাড়া করার সময় সঙ্গীয় পুলিশ সদস্যসহ আমাদের উপর আ’ক্রমন করে। আক্রমনে এএসআই হেলালের কাঁধ বৈঠার আঘাতপ্রাপ্ত হয় ও একজন কনস্টেবলের আঙুল ফে’টে যায়। সাহসিকতার সঙ্গে দুর্বৃত্তদের তাড়া করে ২টা নৌকা জব্দ ও একজনকে আটক করা হয়। আটক ব্যক্তিকে পুলিশ হেফাজতে পাঠানো হয় এবং বেশিরভাগ অপরাধী পালিয়ে যাওয়ায় নিয়মিত মামলা দায়েরের জন্য উপজেলা মৎস্য কর্মকর্তাকে থানায় লিখিত অভিযোগ দেয়ার জন্য বলা হয়। জনস্বার্থে মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসন কর্তৃক এ অভিযান অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, বোরহানউদ্দিন উপজেলার তেঁতুলিয়া নদীর গঙ্গাপুর ইউনিয়নের বেড়ীর মাথা নামক মাছ ঘাট ও নয়নের খাল মাছ ঘাট এলাকায় প্রকাশ্যে মা ইলিশ বিক্রি হচ্ছে। প্রশাসনের কঠোর অভিযানেও নিয়ন্ত্রণ হচ্ছেনা দু’টি মাছ ঘাটের জেলেরা। তবে নৌ বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় সচেতন মহল।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে হাঁস, মুরগি ও মাছ চাষে সফল জয়নাল আবেদীন

ময়মনসিংহের গৌরীপুরে বিভিন্ন আয়োজনে মীনা দিবস উদযাপন

ময়মনসিংহের গৌরীপুরে বিভিন্ন আয়োজনে মীনা দিবস উদযাপন

আওয়ামী লীগ সরকারের উদ্দেশ্যই হচ্ছে দেশ ও জনগণের উন্নয়ন করা : প্রধানমন্ত্রী

ধর্মকে ব্যবহার করে যারা স হিং স তা করেছে তাদেরকে কঠিন শাস্তির আওতায় আনা হবেঃ প্রধানমন্ত্রী

পান্টিতে মহান বিজয় দিবস-২০২০ উদযাপন ও বিদায় সম্মাননা প্রদান

ডিমলার এক নার্সসহ নীলফামারীতে আরো দুইজন করোনায় আক্রান্ত

না*শকতার দুই মামলায় মির্জা আব্বাস ও আমান উল্লাহ আমানসহ বিএনপির ৪৫ নেতাকে অব্যাহতি

দিঘলিয়ায় যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত

শুক্রবার চালু হচ্ছে মেট্রোরেলের নতুন দুই স্টেশন

ভৈরবে শিশু আছিয়ার হ*ত‍্যাকারীদের ফাঁসির দাবিতে নিরাপদ সড়ক চাই এর মানববন্ধন