crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বুড়িচংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ পেঁয়াজ ব্যবসায়ীর জ’রিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৯, ২০২৩ ৯:৩০ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক:
কুমিল্লার বুড়িচংয়ে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানিয়ে না রাখা ও বেশি দামে পেঁয়াজ বিক্রি করার অপরাধে পাঁচ পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আগামী মার্চ পর্যন্ত ভারতীয় পেঁয়াজ রপ্তানি বন্ধের খবরে হঠাৎ দাম বেড়ে যায়।

পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তারের নির্দেশে শনিবার বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম।

বাজারে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় এবং মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে না রাখায় পাঁচজন বিক্রেতাকে মোট ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করেন ছামিউল ইসলাম।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম বলেন, ‘পেঁয়াজসহ অন্যান্য দ্রব্যের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি রোধে উপজেলা প্রশাসনের এধরনের অভিযান অব্যাহত থাকবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের’

মহেশখালীতে ঘুর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্তদের মাঝে আইএসডিই এর নতুন গৃহ হস্তান্তর

রংপুরে ফেন্সিডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

খোকসায় ২য় দিনের পরীক্ষা দেওয়া হলো না এক এস.এস.সি পরীক্ষার্থীর

চাটমোহরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালো পুলিশ কর্মকর্তা

ডোমারে বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশনের ঈদ উপহার ও কৃতী ছাত্রীকে সম্মাননা প্রদান

কণ্যাদায়গ্রস্ত পরিবারের পাশে সরিষাবাড়ীর ইউএনও শিহাব উদ্দিন আহমদ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ মা’দক কারবারি গ্রেফতার

মিরপুর থানার নবাগত “অফিসার ইনচার্জ” আবুল কালামের যোগদান