crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:৫৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বিশ্বকাপের ফাইনাল টসে জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ৯, ২০২০ ৮:০৪ পূর্বাহ্ণ


মোঃ পারভেজ আলম, জেলা প্রতিনিধি, ঢাকা :
কোনো পরিবর্তন আনেনি ভারত। পাকিস্তানকে উড়িয়ে দেওয়া দলটির ওপরই আস্থা রেখেছে তারা।
ভারত: জয়সওয়াল,সাক্সেনা, তিলক ভার্মা, ধ্রুব জুরেল, প্রিয়ম গার্গ, সিদ্ধশ বীর, অর্থবা আনকোলেকার, রবি বিষ্ণুই, সুশান্ত মিশ্র, কার্তিক তিয়াগি, আকাশ সিং।

বাংলাদেশ: পারভেজ হোসেন, তানজিদ হাসান, মাহমুদুল হাসান, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, শামীম হোসেন, আকবর আলী, অভিষেক দাস, রকিবুল হাসান, শরিফুল ইসলাম, তানজিম হাসান।

মুরাদের জায়গায় ফিরলেন অভিষেক বাঁহাতি স্পিনার হাসান মুরাদের জায়গায় পেসার অভিষেক দাসকে ফিরিয়েছে বাংলাদেশ। দলে পরিবর্তন এই একটিই।
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ যুব বিশ্বকাপের ফাইনাল টস জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক আকবর আলি।
বাংলাদেশের সামনে ইতিহাসের হাতছানি
প্রথম শিরোপা জয়ের আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে পা রাখা বাংলাদেশ লক্ষ্য পূরণ থেকে কেবল এক ধাপ দূরে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে প্রথমবার, প্রতিপক্ষ শক্তিশালী ভারত। আছে উত্তেজনা ও স্নায়ুচাপ। সে সবকে দূরে রেখে আর আট-দশটা সাধারণ ম্যাচের মতো শিরোপা নির্ধারণী ম্যাচটি খেলে জিততে চায় আকবর আলির দল। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়। বিভিন্ন টুর্নামেন্টের ফাইনালে ভারতের বিপক্ষে মুখোমুখি হওয়ার স্মৃতি খুব একটা সুখকর নয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। গত বছর যুব এশিয়া কাপের ফাইনাল ও ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে প্রতিবেশী দেশটির বিপক্ষে হেরে শিরোপা স্বপ্ন ভেঙেছিল বাংলাদেশের। সেসব ভেবে অবশ্য ভীত নন বাংলাদেশ অধিনায়ক আকবর। জানিয়েছেন, ভারতকে হারানোর রসদ আছে তার দলে। সতীর্থদের ওপর আস্থা রেখে স্বপ্ন দেখছেন বিশ্ব জয়ের।
গ্রুপ পর্বে সেরা হওয়ার পর দক্ষিণ আফ্রিকা ও নিউ জিল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। অস্ট্রেলিয়া ও পাকিস্তানকে হারিয়ে ফাইনালে এসেছে নিজেদের গ্রুপ সেরা হওয়া ভারত।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সরিষাবাড়ীতে বন্যা দুর্গতদের পাশে আওয়ামী লীগ নেতা মনির উদ্দিন

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় হাফেজ তাকরীমের গৌরবময় অর্জন বাংলাদেশের জন্য সুনাম বয়ে এনেছে -ধর্ম প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় হাফেজ তাকরীমের গৌরবময় অর্জন বাংলাদেশের জন্য সুনাম বয়ে এনেছে -ধর্ম প্রতিমন্ত্রী

রংপুর মেডিক্যালে অজ্ঞাত পরিচয় মহিলার লাশ উদ্ধার, শনাক্তের জন্য যোগাযোগ করুন

গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলী ও পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, ট্রেন চলাচল বন্ধ

দেশে করোনায় আরও ৪৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫০৪২

নীলফামারীর ডিমলায় উৎপাদন সদস্য ও উপকরণ সরবরাহকারীদের সাথে লিংকেজ সভা অনুষ্ঠিত

ঘাটাইলে এক মাথা, দুই মুখ ও চার চোখ বিশিষ্ট শিশুর জন্ম

হোমনায় গণধর্ষণের শিকার মাদ্রাসা ছাত্রী , থানায় মামলা

রংপুরে করোনা প্রতিরোধে বিনামূল্যে আরএমপি‘র ১০লক্ষ মাস্ক ও লিফলেট বিতরণ

কেএমপি’র অভিযানে গাঁ-জা-সহ ১ ব্যবসায়ী গ্রেফতার