crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার অনুমোদন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২০, ২০২৫ ৮:১১ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
অবশেষে আলাদা সচিবালয় পাচ্ছে বিচার বিভাগ। মন্ত্রণালয় থেকে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠায় সরকারের অনুমোদন মিলেছে, যা থাকবে উচ্চ আদালতের অধীনে।আগামী সপ্তাহেই ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ-২০২৫’ এর গেজেট জারি করা হবে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) উপদেষ্টা পরিষদের সভায় এ প্রস্তাব নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

এর আগে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে আইন উপদেষ্টা বলেন, ‘আগামী সপ্তাহের মধ্যে অধ্যাদেশ জারি করা হবে। এর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের গত ২০-৩০ বছরের আকাঙ্ক্ষা পূরণ হবে। আজকে আমরা মাসদার হোসেনের মামলার রায় পরিপূর্ণ বাস্তবায়ন করে বিচার বিভাগের স্বাধীনতা পরিপূর্ণরূপে প্রতিষ্ঠার শেষ ধাপ সম্পন্ন করলাম।’

উল্লেখ্য, বিচার বিভাগকে নির্বাহী বিভাগের প্রভাব থেকে মুক্ত করার দাবিতে ১৯৯৫ সালে মামলা করেন বিসিএস বিচার অ্যাসোসিয়েশনের মহাসচিব মাসদার হোসেন ও তার সহকর্মীরা। ১৯৯৯ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার চূড়ান্ত রায় দেন।
সেই রায়ের ২৬ বছর পর বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় করার পদক্ষেপে সরকারের অনুমোদন পাওয়া গেল।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

করোনায় ও ক্ষুধায় বাড়ছে মৃত্যুর মিছিল : অক্সফাম

রংপুরে পীরজাবাদ যুবসমাজ ও আসক ফাউন্ডেশনের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

রংপুরে পীরজাবাদ যুবসমাজ ও আসক ফাউন্ডেশনের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

চিলাহাটিতে ট্রেনের টিকিট কাটতে গিয়ে হেনস্থার শিকার হলেন যাত্রী

ডিমলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মতবিনিময় সভা

ঝিনাইদহ র‌্যাব-৬’র সফল অভিযানে মিষ্টি কুমড়া ভর্তি ট্রাকে ১১ কেজি গাঁজা ও ফেন্সিডিল আটক

ঝিনাইদহ জেলার বাজারগুলো পিঁয়াজে সয়লাব, ক্রেতারা খুশি হলেও বেজার কৃষক

নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা এবং ‘গ্রেড’ কমিয়ে ১২ টি করার প্রস্তাব

মধুপুরে নৌকার প্রার্থী সিদ্দিক হোসেন খানকে বিজয়ী করার লক্ষে ব্যস্ত উপজেলা আওয়ামীগ

মধুপুরে নৌকার প্রার্থী সিদ্দিক হোসেন খানকে বিজয়ী করার লক্ষে ব্যস্ত উপজেলা আওয়ামীগ

মালয়েশিয়ায় বন্ধ শ্রমবাজার চালু করার উদ্যোগ নিয়েছে সরকার: ড. আসিফ নজরুল

দাউদকান্দিতে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ’র্ষণকারী নাছির র‌্যাবের হাতে গ্রেফতার