crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বানেশ্বরে বাস তল্লাশিতে ২৪ রাউন্ড পিস্তলের গুলিসহ যুবক আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ৯:১৭ অপরাহ্ণ

 

পুঠিয়া( রাজশাহী) প্রতিনিধি।।
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ঢাকা–-রাজশাহী মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৪ রাউন্ড পিস্তলের গুলিসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (০৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল আনুমানিক ৫ ঘটিকায় রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের শিবপুর কলাহাটা এলাকায় ঢাকা–-রাজশাহী মহাসড়কে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজশাহী।

অভিযানকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ‘একতা’ নামক একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের এক যাত্রীর কাছ থেকে ২৪ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির নাম মোঃ দুলাল মিয়া (৩৮)। তিনি মোঃ আয়ুব আলীর ছেলে। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার পাচচৌকা এলাকায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত গুলির বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাকে আটক করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

প্রতিনিধি আবশ্যক

পঞ্চগড়ে সড়ক পরিবহণ শ্রমিক লীগের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

হোমনায় সাপের কা’মড়ে শিশুর মৃ’ত্যু

হোমনায় সাপের কা’মড়ে শিশুর মৃ’ত্যু

ঝিনাইদহে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীর আত্মহত্যা!

কুমিল্লার সিভিল সার্জন ও ডাক্তারের দু’র্নীতির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে প্রা’ণনাশের হু’মকি

কুমিল্লার সিভিল সার্জন ও ডাক্তারের দু’র্নীতির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে প্রা’ণনাশের হু’মকি

স্কুলের কাছে সার্কাস প্যান্ডেল সরিয়ে নীলফামারীর বড় মাঠ উন্মুক্ত করার দাবিতে বিক্ষোভ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের গাঁজা সেবন, আটক ৩

সোনারগাঁয়ে কাভার্ডভ্যানে ফেনসিডিল পাচারকালে ৩ মাদক কারবারি আটক

নাগরপুর একতা সাংস্কৃতিক সংস্থার শীতবস্ত্র বিতরণ