crimepatrol24
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১০:৫৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ফের বাড়লো এলপিজি’র দাম

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১, ২০২১ ৩:১৫ অপরাহ্ণ

 

মোঃ পারভেজ আলম, জেলা প্রতিনিধি, ঢাকা: দেশে ভোক্তা পর্যায়ে এলপিজি’র মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন মূল্যহার অনুযায়ী বেসরকারি খাতে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম পড়বে সর্বোমোট এক হাজার তেত্রিশ টাকা। এতদিন ছিল নয়শত তেত্রিশ টাকা। এখন থেকে এটিই হবে সর্বোচ্চ খুচরা মূল্য, যা ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

বিইআরসি মঙ্গলবার মূসকসহ প্রতি কেজি এলপিজির দাম ৮২ টাকা ৭২ পয়সা থেকে বাড়িয়ে ৮৬ টাকা ০৭ পয়সা নির্ধারণ করেছে। কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসে দামের ঘোষণা দেন।

তিনি বলেন, অগাস্ট মাসের সৌদি সিপি বা পাইকারি মূল্যহারের সঙ্গে সমন্বয় করে সেপ্টেম্বর মাসের জন্য এ দাম নির্ধারণ করা হয়েছে। ১ সেপ্টেম্বর থেকে এ দাম কার্যকর হবে।

এর আগে অগাস্ট মাসে প্রতিকেজি এলপিজির দাম ৮ টাকা করে বাড়ানো হয়েছিল। জুলাই মাসে প্রতিকেজি এলপিজি’র খুচরা মূল্য ৭০ টাকা ১৭ পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছিল ৭৪ টাকা ২৪ পয়সা। গত ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করেছিল কমিশন। এরপর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে।

জানা যায়, এলপিজি তৈরির মূল উপাদান প্রপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এই দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এই সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজি’র দাম সমন্বয় করেছে বিইআরসি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুস এখন ভিক্ষুক!

মেডিকেলে চান্স পেয়ে অর্থাভাবে ভর্তির অনিশ্চয়তায় শামসুন্নাহার শেফা

কালীগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার অপসারণের দাবিতে ঝাড়ু ও জুতা প্রদর্শন

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হলে ভোটারদের মুখ্য ভূমিকা পালন করতে হবে : রাষ্ট্রপতি

ধোনির বিদ্যুৎগতির কিপিংয়ের রহস্য কী?

জেএফসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়ন নির্বাচনে সালাম-শফিক পরিষদ নির্বাচিত

চকরিয়ায় পাঁচ ভাই নি’হতের ঘটনায় থানায় মামলা

চকরিয়ায় পাঁচ ভাই নি’হতের ঘটনায় থানায় মামলা

তানোরে হত দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

গৌরীপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্যকর্মীদের সাপ্তাহিক সমন্বয় সভা অনুষ্ঠিত