crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

প্রেসিডেণ্ট পুলিশ পদকে (পিপিএম-সেবা) ভূষিত হলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ফজলুল করিম

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
প্রেসিডেণ্ট পুলিশ পদকে (পিপিএম-সেবা) ভূষিত হলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ফজলুল করিম

 

 

 

মো. ইব্রাহিম খলিলঃ

এপিবিএন, হেডকোয়ার্টার্স, উত্তরা, ঢাকা এর অতিরিক্ত পুলিশ সুপার (ইণ্টেলিজেন্স) মো. ফজলুল করিমকে প্রেসিডেণ্ট পুলিশ পদকে (পিপিএম-সেবা) ভূষিত করা হয়েছে।

২০২২ সালে প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ তাকে বাংলাদেশ পুলিশের প্রেস্টিজিয়াস ” প্রেসিডেণ্ট পুলিশ পদকে (পিপিএম-সেবা)” ভূষিত করা হয় । ২০২০ সালেও হোমনা সার্কেল, কুমিল্লায় কাজের স্বীকৃতিস্বরূপ A ক্যাটাগরিতে আইজিপি ব্যাজ পেয়েছিলেন পুলিশের এই কর্মকর্তা ।

আগামী ৩ জানুয়ারি, ২০২৩ খ্রি. তারিখে ‘জাতীয় পুলিশ সপ্তাহ’ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই পদক দেওয়ার কথা রয়েছে।

জানা গেছে, মো. ফজলুল করিম বিসিএস ৩৩ ফোরামের পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে ২০১৪ ইং সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। মৌলিক প্রশিক্ষণ শেষে আরএমপিতে সহকারী পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি এসি ফোর্স, এসি আরও, এসি এস্টেট, এসি সাপ্লাই, এসি পূর্ব, এসি ডিবি হিসেবে ২০১৯ ইং সালের মে মাসের ১২ তারিখ পর্যন্ত কর্মরত ছিলেন। ২০১৯ ইং সালের ১৮ মে হোমনা-মেঘনা সার্কেল এএসপি হিসেবে যোগদান করেন। সর্বশেষ ২০২১ ইং সালের ২ মে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে ১ এপিবিএন উত্তরা, ঢাকায় পদায়ন হন।

প্রসঙ্গত, হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র এএসপি হিসেব মো. ফজলুল করিম তার মেধা, সততা, শ্রম ও আন্তরিকতার মাধ্যমে হোমনা-মেঘনার মানুষের অন্তরে জায়গা করে নিয়েছিলেন। আপন করে নিয়েছিলেন হোমনা-মেঘনার মাটি ও মানুষকে। তিনি ছিলেন একজন মেধাবী ,বিনয়ী ও বন্ধুবৎসল কর্মকর্তা। তিনি ছিলেন সাধারণ মানুষের ভরসাস্থল। করোনাকালীন তিনি নিজ জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে নিরাপদে রাখার আপ্রাণ চেষ্টা করেছেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রেও তার ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাগরপুরে হানাদারমুক্ত দিবস পালিত

দেশে করোনায় আরও ২৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৫৬৭

তথ্য প্রতিমন্ত্রী’র পিতা অ্যাড. মতিয়র রহমান তালুকদারের ১২তম মৃত্যুবার্ষিকী পালন

শরীয়তপুরে ব্যবসায়ীকে পি’টিয়ে চেক লিখে নেওয়ার ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার বরখাস্ত

চকরিয়ায় দেবর-ভাবীসহ ৩ ইয়াবা ব্যবসায়ী আটক

দিনাজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউনিট ডিজাস্টার রেসপন্স টিম ট্রেইনিং অনুষ্ঠিত

নিজের বেতনের টাকায় শৈলকুপার সন্তান প্রভাষক মনোয়ার হোসেন বানাচ্ছেন বৃদ্ধাশ্রম

কেএমপি’র খানজাহান আলী থানার অভিযানে হ’ত্যা মামলার আসামী গ্রেফতার, লুণ্ঠিত ভ্যান উদ্ধার

ধনবাড়ী উপজেলা জাতীয় পার্টি ও পৌর শাখার উদ্যোগে ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রধান উপদেষ্টার ভূয়সী প্রশংসা করলেন স্পেসএক্স ভাইস প্রেসিডেন্ট