crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

প্রবাসীদের জন্য বিমানবন্দরে সরকারের বিশেষ সুবিধা চালুর উদ্যোগ 

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২১, ২০২৬ ৮:১০ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট এবং বলাকা লাউঞ্জ ব্যবহারে বিশেষ ছাড় দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে প্রবাসীদের জন্য বিমানবন্দরে আরও কিছু বিশেষ সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রবাসী কার্ড বিতরণসংক্রান্ত এক সভায় এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

মন্ত্রী বলেন, ‘প্রবাসীদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট এবং বলাকা লাউঞ্জ ব্যবহারে বিশেষ ডিসকাউন্ট দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান উন্নয়নে ইতোমধ্যে শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রবাসীদের জন্য হয়রানিমুক্ত বিমানসেবা নিশ্চিত করতেও সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’

সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলগুলোতেও প্রবাসীদের জন্য বিশেষ ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এছাড়া প্রবাসী কার্ডধারীদের জন্য বিমানবন্দরে অগ্রাধিকার ভিত্তিতে চেক-ইন ও বোর্ডিং সুবিধা চালুর পরিকল্পনাও রয়েছে।

তিনি বলেন, ‘এসব সুবিধা বর্তমান সরকারের চালু করা প্রবাসী কার্ডের মাধ্যমে পাওয়া যাবে।’

সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খান এবং সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয় ও অধীনস্থ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শেরপুরের অন্যতম ঐতিহ্য তুলশীমালা চাল

হোমনা থেকে গাড়ি ভাড়া নিন, নিরাপদ ভ্রমণ নিশ্চিত করুন

ঝিনাইদহ ডাঃ অপূর্ব কুমার শাহার ‘কেয়ার হাসপিটালে’ ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, ২লাখ টাকায় রফাদফা

রংপুরে পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেওয়ায় শ্রমিকের মৃত্যু

জামালপুরে এডাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পহেলা ডিসেম্বর থেকে ময়মনসিংহ বিভাগকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হবে : বিভাগীয় কমিশনার

কিশোরগঞ্জে জেলা ভূমি সেবা কেন্দ্র উদ্বোধন

কেএমপি’র খুলনা থানা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার-১

দেবীগঞ্জে বিদেশি মাদকসহ আটক ১

স্বামী শাশুড়ির অত্যাচারে কন্যা সন্তান নিয়ে দিশেহারা গৃহবধূ, কোথায় যাবে গৃহবধূ সাবিনা ?