crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৯:২৩ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে তাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মোদির পাঠানো এ-সংক্রান্ত একটি চিঠি তারেক রহমানের হাতে তুলে দিয়েছেন ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার স্পিকার ওম বিরলা।

ওম বিরলা মঙ্গলবার সন্ধ্যায় তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তার ভেরিফায়েড এক্স হ্যান্ডলে এ তথ্য জানান। পোস্টে তিনি বৈঠকের কয়েকটি ছবিও দিয়েছেন।

চিঠিতে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ সরকারের দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি সুবিধাজনক দ্রুততম সময়ের মধ্যে ভারত সফরেরও আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

এক্স পোস্টে ওম বিরলা লিখেছেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি গঠনমূলক বৈঠক এইমাত্র শেষ করেছি। আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে পাঠানো একটি ব্যক্তিগত চিঠি তার কাছে হস্তান্তর করেছি। চিঠিতে প্রধানমন্ত্রী মোদি শুভেচ্ছা জানিয়েছেন এবং সুবিধাজনক দ্রুততম সময়ের মধ্যে তাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন।’

ভারতের লোকসভার স্পিকার পোস্টে আরও লিখেছেন, ‘ভারতের জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমাদের দুই প্রতিবেশী দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী অংশীদারত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

ফুলপুরে ওষুধ ভেবে সন্তানকে বিষ খাওয়ালেন মা

আইনের আওতায় আসছে আরও ২০ এমপি

ভেড়ামারা বাসস্ট্যাণ্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

প্রবাসীদের জন্য বিমানবন্দরে সরকারের বিশেষ সুবিধা চালুর উদ্যোগ 

জগন্নাথপুরে উচ্ছেদ অভিযানে ৭ কোটি টাকার জায়গা উদ্ধার

দেশে করোনায় আরও ৬৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭৪৬২

মাতামূহুরী নদী ভাঙনে আতঙ্কিত ৪০০পরিবার, প্রতীক্ষায় দিন গুনছে নদী ভাঙন রোধে কখন শুরু হবে কাজ

বিএনপি এখন রাজনৈতিক আইসোলেশনে আছেঃ সেতুমন্ত্রী

এবার মুখে কালো কাপড় বেঁধে রংপুরের শিক্ষানবিশ আইনজীবীদের মানববন্ধন