crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ২:৫৪ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্ব দেবেন আমি সেটাই পালন করব : তথ্য প্রতিমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১১, ২০২১ ৭:৫২ অপরাহ্ণ

                                            তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। ফাইল ছবি।
আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম>>

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ আমরা মেনে চলি এবং আজীবন মেনে চলবো। প্রধানমন্ত্রী আমার মা। তিনি আমাকে যে দায়িত্ব দেবেন সেটাই আমি পালন করবো। তিনি যদি বলেন, আগুনে ঝাঁপ দে মুরাদ, আমি তাই করবো।’

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সমসাময়িক বিষয় নিয়ে তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মনে করেন, ‘স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা হচ্ছে তা কাম্য নয়। নির্বাচন নিয়ে আমাদের দায়িত্ব কী? আমরা কী করছি? আমাদের আরও সহনশীল হওয়া উচিত।’

ডা. মুরাদ হাসান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে সহযোগিতা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আরেকজনকে দায়িত্ব দিলে ভালো হয়। শুধু ইউপি নির্বাচন বিবেচনায় না, সামনে জাতীয় নির্বাচনও আছে। তাছাড়াও অনেক কাজ আছে। সব যেন সুষ্ঠুভাবে ও সহজভাবে হয়। এসময় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও সজাগ,স্মার্ট, সতর্ক ও সক্রিয় হয়ে ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ার সুযোগ এলে সেই দায়িত্ব নেবো। প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্ব দেবেন সেটাই পালন করবো।’

 তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আরও বলেন, ইউপি নির্বাচনে যে হানাহানি, রক্তারক্তি চলছে, তা অত্যন্ত বেদনাদায়ক। তাহলে প্রশ্ন জাগছে আমরা ব্যর্থ হচ্ছি কিনা। সমস্যা আসলে আমাদের মানসিকতায়। কেউ নির্বাচিত না হলে এমন কী ক্ষতি হবে? আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান, আর যেন কোনো দাঙ্গা হাঙ্গামা না হয়।

 

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশে ভিডিওবার্তা দিলেন প্রধান উপদেষ্টা

বগুড়ার শাজাহানপুরে ৪ কি’শোর গ্যাং’য়ের বাড়িতে অ’গ্নিসংযোগ-ভাং*চুর

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

চকরিয়ায় ইয়াবাসহ তিন নারী আটক

কেন মাথা জোড়া লাগা যমজ শিশুর জন্ম হয়?

আইইবি দিনাজপুর কেন্দ্র এর আয়োজনে সেমিনার অনুষ্ঠিত

রংপুরে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডোমারে করোনা প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ মা’দক কারবারি গ্রে’ফতার

জেলা প্রশাসক মো.এনামুল হকের নেতৃত্বে আবারও ই-নথিতে জামালপুরের প্রথম স্থান অর্জন