crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুলিশের পোশাক নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৯:৪৫ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘পুলিশের পোশাক পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। সিদ্ধান্ত হলে পরে জানানো হবে।’

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুলিশের নতুন পোশাক পরিবর্তনের অনুরোধ জানানো হয়েছে। সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশের পোশাক পরিবর্তন করবে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে পরে জানানো হবে।’

পুলিশের জনবল বৃদ্ধির চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, ‘অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলে খুব শিগগির আরও ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ করা হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্যপদে দ্রুত নিয়োগ দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। শিগগির যথাযথ পরীক্ষার মধ্য দিয়ে নিয়োগ করা হবে।এর বাইরে এসআই ও পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এএসপি নিয়োগ নেওয়া হবে, সেটা যথাসময়ে জানানো হবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় করোনায় আক্রান্ত নারীর মৃত্যু

ডিমলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

ডোমারে প্রতিবন্ধির টাকা নিয়ে কথিত মানবাধিকার কর্মী উধাও ৯ মাসেও টাকা উদ্ধার না হওয়ায় ক্ষোভ প্রকাশ

ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

কিশোরগঞ্জে ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে সভাপতি পদে প্রার্থী রুহুল হোসাইনের মতবিনিময় সভা

চকরিয়ায় চার দোকান আ-গু-নে ভ-স্মী-ভূ-ত, ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নাসিরনগরে বঙ্গবন্ধুর জম্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস পালিত

পটুয়াখালীর মির্জাগঞ্জে র‌্যাবের অভিযানে ২ ভুয়া ডাক্তার গ্রেপ্তার

হোমনায় যৌথবাহিনীর অভিযানে অ*স্ত্রসহ আটক-১

কুষ্টিয়ায় এমএলএম জাতীয় একটি এগ্রোফুড এন্ড কসমেটিকস প্রতিষ্ঠান সিলগালা ও ২ লক্ষ টাকা জরিমানা