crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন’ শ্লোগানে ঝিনাইদহে পুলিশ সেবা সপ্তাহের উদ্বোধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২৭, ২০১৯ ৪:০১ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে শুরু হয়েছে পুলিশ সেবা সপ্তাহ। রোববার সকালে সদর থানা চত্বর থেকে এ উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন ও পায়রা উড়িয়ে সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও পুলিশ সুপার হাসানুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, এনটিভির স্টাফ রিপোর্টার মিজানুর রহমান, ডিএসবি শাখার ওসি মীর শরিফুল হক, ডিবি ওসি জাহাঙ্গীর আলম, ট্রাফিক ইন্সপেক্টর কৃষ্ণপদ সরকারসহ পুলিশ কর্মকর্তারা। রোববার থেকে শুরু হওয়া এ সেবা সপ্তাহ চলবে আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত। এছাড়াও একই সময় অন্যান্য উপজেলাতেও সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। এর আগে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ইমামদের দিয়ে করোনার প্রচার চালানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহের গৌরীপুরে অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের গৌরীপুরে অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

নাগরপুর সরকারি কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি টিটু

কেএমপি’র খানজাহান আলী থানার অভিযানে হ’ত্যা মামলার আসামী গ্রেফতার, লুণ্ঠিত ভ্যান উদ্ধার

রেড ক্রিসেন্ট সোসাইটি ঝিনাইদহ ইউনিটের কনক কান্তি দাস সভাপতি, জে এম রশিদুল সম্পাদক নির্বাচিত

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

ডোমারে সাংবাদিক জাকির প্রধানের কুলখানী অনুষ্ঠিত

বাউফলে বিলের পানিতে নেমে হত্যার আসামিকে গ্রেফতার করল পুলিশ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৩০৮ জন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র জ্যোতি গ্রেফতার