crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুরনো সব কিছু ভুলে নতুন বছরের শুরু থেকেই হোমনা ও তিতাসকে নতুনভাবে গড়তে চাই

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১৬, ২০১৯ ২:৪২ অপরাহ্ণ

……সেলিমা আহমাদ মেরী এমপি

মোশারফ হোসেন, হোমনা প্রতিনিধি :
কুমিল্লা- ২ হোমনা-তিতাসের সংসদ সদস্য ও বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের (বিডব্লিউসিসিআই) সভাপতি সেলিমা আহমাদ মেরী বলেছেন, পুরনো সব কিছু ভুলে নতুন বছরের শুরু থেকেই আমরা হোমনা ও তিতাসকে নতুনভাবে গড়তে চাই। তিনি শিক্ষকদের থাকা একাধিক সমিতিকে নির্বাচনের মাধ্যমে একটি করার আহ্বান জানিয়ে বলেন, আপনারা শিক্ষক; ভেদাভেদ ভুলে আপনাদের মাধ্যমে মানসম্মত শিক্ষা অর্জনের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। মানসম্মত শিক্ষা অর্জিত হলেই দেশ এগিয়ে যাবে। গতকাল বুধবার উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত মাসিক সমন্বয় সভা ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষকদের সঙ্গে এক মতিবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

সেলিমা আহমাদ মেরী এমপি শিক্ষকদের উদ্দেশ্যে আরও বলেন, আপনাদের সঙ্গে নিয়েই জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব। শিক্ষার মানোন্নয়নে আমরা সবাই একসাথে কাজ করব; অঙ্গিকার করে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের ‘আসছে আলোর প্রহর-গ্রাম হবে শহর’ উল্লেখ করে তিনি বলেন, যদি শিক্ষকরা একজোট হয়ে আন্তরিকভাবে শিক্ষার মানোন্নয়নে কাজ করে যান, তাহলে আজকের শিশুই আগামীর ভবিষ্যৎ ও প্রকৃত আলো হয়ে দেখা দেবে। তারাই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল, হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী, প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন, মো. হুমায়ুন কবীর ও আবদুস ছালাম প্রমুখ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে বিএনপি’র বিক্ষোভ মিছিল

হোমনায় বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সারা দেশে করোনায় আরও ২৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮৩৫

পাবনার ঈশ্বরদীতে নানা কর্মসূচীর মধ্য দিয়ে মে দিবস পালিত

দিনাজপুরে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

হরিনাকুন্ডুতে প্লাগ পরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

নেত্রকোনায় অটো মিলের আড়ালে পলিথিন কারখানার সন্ধান, আটক১

হোমনায় পুলিশের সঙ্গে ডা’কাতদলের গুলি বিনিময়, আ’হত ডা’কাত গ্রে’ফতার

হোমনায় পুলিশের সঙ্গে ডা’কাতদলের গুলি বিনিময়, আ’হত ডা’কাত গ্রে’ফতার

অনলাইনে মোবাইল ফোনের অর্ডার করে পেলেন বাক্সভর্তি কাঠের টুকরা!

চট্রগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নাসিরনগর থানার ওসি (তদন্ত)কবির হোসেন